বৈশাখী নিউজ ২৪
ঐতিহ্যের অনন্য নিদর্শন ৮শ বছরের পুরাতন সেতু
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার কাউন্টির উইকলার (Wycoller )গ্রামে অবস্থিত এই ব্রিজ প্রায় আটশত বছরের পুরাতন ঐতিহ্যের ধারক ও বাহক। স্থানীয় লোকজন এবং প্রচলিত ধারণা অনুযায়ী প্যাক হর্স নামের এই ব্রিজটির নির্মাণকাল ১২শ শতাব্দীর শেষের দিকে। তবে গবেষক, ইতিহাসবিদদের বর্ণনা এবং সরকারি তথ্যমতে এটি ১৭শ শতাব্দী বা তার পূর্বে নির্মিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গ্রেড -২ তালিকাভুক্ত এই ব্রিজ মধ্যযুগের প্রকৌশল ও স্থাপত্য কলার এক অনন্য নিদর্শন। খিলানাকৃতির পাথরের গঠন,অসমান নকশা এবং সবুজ শ্যামল নিরিবিলি দৃশ্যের কারণে শত শত বছর ধরে দেশী-বিদেশি পর্যটকদেরRead More
পত্নীতলায় শান্তি, সম্প্রীতি ও ঐক্য গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির পত্নীতলা উপজেলা গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) উপজেলার মুগ্ধ কমিউনিটি সেন্টার হলরুমে আয়োজিত এ সভায় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভায় পারস্পরিক সহনশীলতা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পত্নীতলা উপজেলা পিএফজি (Peace Facilitator Group)-এর সমন্বয়কারী সাজেদুর রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরাRead More
চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা কার্যকর করার দাবিতে কমলগঞ্জে বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর, কুরমা চা বাগানের বকেয়া মজুরিসহ শ্রমিকদের সকল পাওনা পরিশোধ এবং শ্রম অধিদপ্তরের অবৈধ হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চা শ্রমিকরা। বুধবার (২২ জুলাই) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানে সাধারণ চা শ্রমিক ও ছাত্র যুবকবৃন্দের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার প্রস্তাব উত্থাপিত হলেও তা পরবর্তীতে প্রত্যাহার করা হয়, যা চা শ্রমিকদেরRead More
রোটারি ক্লাব অব সিলেট নর্থের সিলিং ফ্যান বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে উমরশাহ তেরোরতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ করেছে রোটারি ক্লাব অব সিলেট নর্থ। বুধবার (২২ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৬৫ বাংলাদেশের চিফ কোঅর্ডিনেটর (এডমিন) রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান। প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান বলেন, শিক্ষার্থীদের যথাযথ পরিবেশ দেওয়া আমাদের দায়িত্ব। রোটারি ক্লাব অব সিলেট নর্থের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আগামী দিনেও শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমাদের এ ধরনের সমাজসেবাম‚লক কর্মকাÐ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ক্লাব সভাপতি (২০২৬-২৭) কাজীRead More
ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। বুধবার (২২ জুলাই) সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। রুলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের জন্য ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ধারা ২৬ এর অধীনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা (কমপক্ষে স্নাতক) নিশ্চিতRead More
সাতক্ষীরা-৪ আসনের সেই এমপিকে বহিষ্কার করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে বিষয়টি তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন জমা পড়ে। সেই প্রতিবেদনের আলোকে বুধবার (২২ জুলাই) দলটির নির্বাহী পরিষদের বৈঠকে তাকে বহিষ্কারের ব্যাপারে সিদ্ধান্ত হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২২ জুলাই (বুধবার) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়Read More
ড. কাজী কামালের দ্বাদশ গ্রন্থ প্রকাশিত
বৈশাখী নিউজ ডেস্ক: রকীব শাহ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও গবেষক ড. কাজী কামাল আহমদের দ্বাদশ গ্রন্থ প্রকাশিত হয়েছে। “আল্লাহর অলিদের মাজার ইসলামের একেকটি দুর্গ” শিরোনামে বইটি চলতি সপ্তাহে বাংলাবাজার ঢাকার ‘মাত্রাপ্রকাশ’ থেকে প্রকাশিত হয়। এর আগে, লেখকের আরও ১১টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থগুলো হলো- ‘আমি তোমার দেওয়ানা’, ‘বিনয় করে কাতর সুরে (ইংরেজি অনুবাদ)’, ‘মরমী কবি আরিজা খাতুন (সংকলন)’, ‘সূফী সাধক কবি হযরত রকীব শাহ (র.)’, ‘ধর্ম ধার্মিক ধর্মান্ধ’, ‘শয়তানের পলায়ন’, ‘লালসালুদের শিংগা বিচারদিনের অনুস্মারক’, ‘ইসলাম প্রচারে মরমী সংগীতের ভূমিকা’, ‘মিনহাজুল আশিকীন’, ‘মোমবাতি কবরের আলো’ ও ‘সুফিবাদ ইসলামের নির্যাস’।Read More
রকীব শাহের মাজারে ভক্ত সমাবেশ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কাজীটুলাস্থ হজরত রকীব শাহের মাজারে দু’দিনব্যাপী বর্ষাকালীন ভক্ত সমাবেশ শুরু হয়েছে বুধবার (২২ জুলাই)। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- কোরানখানি, মিলাদ মাহফিল, হামদ, নাত ও সামা মাহফিল। দু’দিনব্যাপী অনুষ্ঠামালায় অলি-আউলিয়ার আশেকগণের উপস্থিতি কামনা করেছেন হজরত রকীব শাহ্ (র.) মাজারের খাদেম ও গদ্দীনশীন ড. কাজী কামাল আহমদ। -বিজ্ঞপ্তি Views: 181
কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক!
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক পাহাড়ি ছড়া থেকে বেপরোয়াভাবে সিলিকা বালু লোপাটের হিড়িক শুরু হয়েছে। মানা হচ্ছে না উচ্চ আদালতের রায়। অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছড়ার বাঁধ, টিলা, রাস্তাঘাট ও কৃষিজমি। সরকার হারাচ্ছে বিপুল পরিমাণে রাজস্ব আর বিপন্ন হচ্ছে পরিবেশ, প্রতিবেশ। জানা যায়, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর অনুমোদিত মৌলভীবাজার জেলায় ৩৩টি সিলিকা বালু কোয়ারি রয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০১৩ সনের ১৮ জুন প্রজ্ঞাপন দ্বারা মৌলভীবাজার জেলার অন্তর্গত ৫১টি পাহাড়ি ছড়া সিলিকাবালু সম্পৃক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এরমধ্যে ১৯টি-কেRead More
পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযান চালিয়ে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। থানা সূত্রে জানাগেছে, মঙ্গলবার বিকেলে পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে উপজেলার মাটিন্দর ইউপির শাশইল বাজারে দক্ষিণ কাজী পাড়ার আঃ খালেকের পুত্র শাহিন আলম (২৫) কে ৬৫ পিচ অবৈধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে মাদক আইনে মামলা করে বুধবার কোর্ট হাজতে প্রেরন করেছে। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। Views: 214


