বৈশাখী নিউজ ২৪
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৮৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ১৮৪ জনের মৃত্যু হলো। এ সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৩ জন। এর ফলে এবার মোট ভর্তি হলেন ৬১ হাজার ৯৭২ জন। রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে এবং বাকিরা ২১ থেকে ৪৫ বছরRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নালুয়া চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে চা-পাতা তোলার কাজ করার সময় শ্রমিকেরা এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাঁরা তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি সদস্য রতন মুন্ডাকে জানান। খবর পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাজিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দুর্গম এলাকা হওয়ায় প্রায় দুই কিলোমিটারRead More
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পর মাহি আহমদ (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজারসংলগ্ন খাশিয়াপাড়া খেয়াঘাট এলাকায় ইটাখলা নদীতে মরদেহটি ভেসে ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুকচালক আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ তার বোনের সঙ্গে স্থানীয় ইটাখলা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয় সে। খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিRead More
ক্যাশমেমো জালিয়াতি, সিলেটে জুতার দোকান সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বিভিন্ন ব্যবসায়িক নথিপত্র, লাইসেন্স এবং অন্য প্রতিষ্ঠানের ক্যাশমেমো জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগে ‘স্টেপ’ নামের একটি জুতার দোকান সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকার মিতালি ম্যানশনে এই অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। অভিযানকালে ‘স্টেপ’ জুতার দোকানের লাইসেন্স, লোগো, ক্যাশমেমো ও অন্যান্য নথিপত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে। দেখা যায়, প্রতিষ্ঠানটি নিজেদের নামে বৈধ কাগজপত্রRead More
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার। ওই দুই কিশোরের একজনের অভিভাবকের ইমোতে মারধরের ভিডিও পাঠিয়ে মুক্তিপণও চাওয়া হয়। পরে জানা যায়, মাদ্রাসায় না পড়তে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এই দুই কিশোর। শনিবার (১৯ সেপ্টেম্বর) এই দুই ছাত্রকে উদ্ধার করেছে এসআরবি-৯। মাদ্রাসায় পড়ার আগ্রহ না থাকায় তারা নিজেরাই আত্মগোপন করে বলে জানায় এসআরবি। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেটের জৈন্তাপুরের ফতেহপুর ইউনিয়নের হরিপুর বাজারের মায়ের দোয়া শাহজালাল রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে এসআরবি-৯-এর একটি দল। এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-৯ এরRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহার করছেন অ্যাপটি। এতদিন হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে যোগাযোগ করতে হলে মোবাইল নম্বর আদান-প্রদান করতে হতো। এতে গ্রুপ চ্যাট কিংবা অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলার সময় নিজের ব্যক্তিগত নম্বর প্রকাশের ঝুঁকি থাকত। ব্যবহারকারীদের এই গোপনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে এবার বড় পরিবর্তন আনছে মেটা। হোয়াটসঅ্যাপে মোবাইল নম্বরের পরিবর্তে অনন্য ‘ইউজার নেম’ ব্যবহারের সুবিধা চালু করা হচ্ছে। চলতি বছর থেকেই ধাপে ধাপে বিশ্বজুড়ে ফিচারটি চালুর প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ইউজার নেম বুকিং বা সংরক্ষণের প্রক্রিয়াও শুরু হয়েছে।Read More
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৫৭
স্বাস্থ্য ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৫৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জনে। রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ঢাকা বিভাগে দুই জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৬ জন রোগী এসেছে। বিভাগভিত্তিক হিসাবে,Read More
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক ড. জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামি হিসেবে চিহ্নিতদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের আবেদনের পর এ আদেশ দেন। ট্রাইব্যুনাল সূত্র জানায়, অভিযোগ আমলে নেওয়ার পর মামলার পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে পলাতক আসামিদের আদালতে হাজির করতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী শুনানির বিষয়ে পরে তারিখ নির্ধারণ করাRead More
সিকৃবিতে’ উদ্ভিদের স্ট্রেস প্রতিক্রিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “আন্ডারস্টেন্ডিং প্লান্ট স্ট্রেস রেসপন্স: এ জার্নি ফ্রম ফেনোটাইপ টু সেল বায়োলজি” শীর্ষক সেমিনার ২০ সেপ্টেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে । সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপানের ইওয়াতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্ল্যান্ট বায়ো সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. আবিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. মোঃ মাছুদুর রহমান। সেমিনারেRead More
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জন বেকার যুবকের দক্ষতা উন্নয়ন ও আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে “বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ” প্রদান, সনদপত্র বিতরণ ও এবং পুরস্কার প্রদান করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদ। এসময় প্রশিক্ষণে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করা প্রশিক্ষণার্থীদের মাঝে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং টুলস বিতরণ করাRead More


