Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্য মন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য নারীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সরকার নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আজ (শুক্রবার) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সংসারে অর্থের প্রয়োজন সবারই রয়েছে। বিশেষ করে সন্তানরা মায়ের কাছেই বেশি আবদার করে। তাইRead More


সিলেট নগরীর থানায় থানায় জামায়াতের প্রচার মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী শনিবার আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে নগরীতে বিভিন্ন স্থানে পৃথক প্রচার মিছিল ও পথসভা করেছে সিলেট মহানগর জামায়াত। শুক্রবার (২৪ জুলাই) নগরীর বিভিন্ন স্থানে পৃথক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে নগরীর জিতু মিয়া পয়েন্টে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। থানা আমীর মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রচার মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-Read More


জকিগঞ্জ গ্যাস ফিল্ডে অচলাবস্থা নিরসন, খোলা হলো তালা

নিউজ ডেস্ক: দীর্ঘ ১০ দিন অচল থাকার পর অবশেষে সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডের প্রধান ফটকের তালা খোলা হয়েছে। অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য মূল্য ও ক্ষতিপূরণের দাবিতে গত ১৩ জুলাই থেকে সেখানে তালা ঝুলিয়ে আন্দোলন করছিলেন ভূমির মালিকরা। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাসে অচলাবস্থা নিরসন হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে জকিগঞ্জ পৌরসভার আনন্দপুর এলাকায় গ্যাসের সন্ধান পাওয়ার পর বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) কার্যক্রম শুরু করে। ওই সময় জেলা প্রশাসন প্রায় ১৬ কেদার জমি অধিগ্রহণRead More


যে কারণে লন্ডনের হোটেলে মারা গেলেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি আরবের এক যুবরাজের রহস্যজনক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে জানানো হয়েছে, অতিরিক্ত মদ্যপান ও একাধিক মাদকজাতীয় পদার্থ গ্রহণের ফলে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। খবর ডেইলি মেইলের। মৃত যুবরাজের নাম প্রিন্স আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুলআজিজ বিন জলাউই আল সৌদ। তার বয়স হয়েছিল ২৯ বছর। গত বছরের ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনে অবস্থিত ম্যারিয়ট হোটেলের একটি কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্ত সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর এক সপ্তাহের জন্য তিনি ওই হোটেলে ওঠেন। মৃত্যুর আগেরRead More


হিমাচলে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচলে ভয়াবহ দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রদেশটির লাহৌল-স্পিতি জেলায় ভূমিধসে একটি যাত্রীবাহী টাটা সুমো গাড়ি পাথর ও মাটির নিচে চাপা পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৪ জুলাই) লাহৌল-স্পিতির উদয়পুর-কিলার সড়কের কাহু-দু নালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি কুল্লু থেকে পাঙ্গির উদ্দেশে যাচ্ছিল। পথে হঠাৎ পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে এবং বড় বড় পাথর গাড়ির ওপর আছড়ে পড়লে সেটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে গাড়িচালক বীরRead More


‘দুর্নীতিবাজ ও দুর্বৃত্তদের আস্ফালনে শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে’

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেছেন দুর্নীতিবাজ, ঋণখেলাপি, দুর্বৃত্ত ও চাঁদাবাজরা আজ বেপোরয়া। সু শাসন, সংস্কারের মুলা ঝুলিয়ে ঐতিহাসিক গণভোটের রায় ও যৌক্তিক সংস্কার আজ আইসিউতে। আইন শৃঙ্খলার বুনিয়াদ ভেঙ্গে পড়েছে। অর্থনৈতিক স্থবিরতা, নিত্যপণ্যোর অব্যাহত মূল্য বৃদ্ধি ও অগণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বনে বিচার বহির্বুত হত্যাকাণ্ড, মব সন্ত্রাসের কারণে জনমনে অজানা এক শংকা বিরাজ করছে। দেশ কি আবারও সহিংসতার দিকে ধাবিত হচ্ছে? তিনি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলার তীব্র নিন্দা করে বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের গৌরবজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের এ অপমানে দায়ভারRead More


সিলেট আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে শনিবার (২৫ জুলাই) বেলা ২টায় সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ। এর মাধ্যমে একই দাবিতে দেশব্যাপী ধারাবাহিক বিভাগীয় সমাবেশ কর্মসুচীর ইতি টানছে ১১ দল। সিলেটের সমাবেশ থেকে নতুন কর্মসুচীর ঘোষণা হবে বলে ১১ দলের নেতারা জানিয়েছেন। এদিকে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশকে সফলের লক্ষ্যে বিভাগজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে চলছে প্রচার-প্রচারণা। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় আলিয়া মাঠে সমাবেশের সর্বশেষ প্রস্তুতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজনRead More


কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও যথাযোগ্য মর্যাদায় কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি ও ইসকন মন্দিরের ৯ দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকাল সোয়া ৫টায় কেন্দ্রীয় দুর্গাবাড়ী ও ইসকন মন্দির থেকে পৃথক পৃথকভাবে শত শত নারী-পুরুষ ও শিশু ভক্তদের সমন্বয়ে দুটি বিশাল উল্টা রথ যাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্ব স্ব মন্দিরে গিয়ে সমাপ্তি ঘটে। উল্টো রথযাত্রা শুরুর প্রারম্ভে বিকাল ৫টায় কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে সংক্ষিপ্ত আলোচনা সভায় সুমন দে এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জRead More


সিকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন শনিবার

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিকেল ২টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ওরিয়েন্টেশনে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, বিভিন্ন সুযোগ-সুবিধা ও ক্যাম্পাস জীবনের নানা দিক সম্পর্কে অবহিত করা হবে। বিজ্ঞপ্তি   Views: 174


ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকার পদে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পদত্যাগপত্র গ্রহণের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিজের দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি। জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেওয়ার দিনই সংবিধানের বিধান অনুযায়ী প্রয়োজনবোধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নেওয়া থাকে।Read More