বৈশাখী নিউজ ২৪
এনসিপির পদযাত্রা: সিলেটের ৫ উপজেলায় বিজিবি চায় জেলা প্রশাসন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের পাঁচ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরে চিঠি দিয়েছেন। বুধবার তিনি এই চিঠি পাঠান। এ বিষয়ে বুধবার রাতে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকের জেলা প্রশাসক বরাবর পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে বিজিবি চেয়ে ঢাকায় আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ও পরদিন শুক্রবারের জন্য বিজিবি চাওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের একটি সূত্র জানায়, সিলেটে বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলারRead More
হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। জেলা প্রশাসক ও হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এমRead More
হবিগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে এনসিপির বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় নেতাদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ৩০ ও ৩১ জুলাই সিলেটে এনসিপির নির্ধারিত জুলাই পদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। বুধবার (২৯ জুলাই) বেলা দেড়টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে দাবি করা হয়, হবিগঞ্জের ছাত্রদল ও যুবদল ন্যক্কারজনক এ হামলা চালিয়েছে। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেনRead More
বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের চলমান ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে ৩০ ও ৩১ জুলাই (বৃহস্পতি ও শুক্রবার) সিলেটের পাঁচটি উপজেলায় পদযাত্রা কর্মসূচী পালন করবে। বুধবার (২৯ জুলাই) সিলেট নগরীর জেলরোডস্থ একটি হোটেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা এনসিপির আহবায়ক মো. জুনেদ আহমদ। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি এবং মুখপাত্র আসিফ মাহমুদRead More
সিকৃবি’তে ভ্যাকসিন প্রোডাকশন ল্যাব উদ্বোধন
সিকৃবি সংবাদদাতা: বাংলাদেশে দেশীয় টিকা উৎপাদন ও গবেষণাকে এগিয়ে নেয়ার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “ভ্যাকসিন প্রোডাকশন ল্যাব” উদ্বোধন করা হয়েছে। ২৯ জুলাই (বুধবার) মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মৌসুমী পুরকায়স্থ এর সভাপতিত্বে ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুজীব বিজ্ঞানী প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ দপ্তর প্রধানবৃন্দ। গবেষণাগার উদ্বোধন শেষেRead More
২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: ৩টি হজ প্যাকেজ ঘোষণা হাব’র
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের হজ যাত্রীদের জন্য প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সেইসাথে হজ যাত্রীদের প্রতারিত না হতে শুধুমাত্র সরকার অনুমোদিত বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজে যাওয়ার কার্যক্রম কার্যক্রম সম্পন্ন করার তাগিদ দিয়েছেন সংস্থাটি। বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় হাব সিলেট অঞ্চলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাব নেতৃবৃন্দ। এসময় লিখিত বক্তব্য পড়ে শোনান হাব সিলেট অঞ্চলের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল কাদির। তিনি জানান, ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন ২৭ জুলাই শুরু হয়েছে এবং আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। একজন হজযাত্রীকে প্রথমে ৩০ হাজারRead More
সিলেটে নকল লেবেলে অস্বাস্থ্যকর চিপস উৎপাদন, সুমন ফুডকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর তেলিবাজার বাইপাস এলাকায় নকল লেবেল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সিলেট মেট্রোপলিটন এলাকার তেলিবাজার বাইপাস সংলগ্ন সুমন ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. পারভেজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি চিপস উৎপাদনে পোড়া তেল ব্যবহার করছে। এ ছাড়া, নিম্নমানের বিট লবণ অস্বাস্থ্যকর পরিবেশে খোলা বস্তায় সংরক্ষণ করা হচ্ছিল। নকল লেবেল ব্যবহার করে নোংরাRead More
বৃষ্টির মধ্যেই রাস্তায় বসে অবস্থান এনসিপি নেতাকর্মীদের
বৈশাখী নিউজ ডেস্ক: বৃষ্টি উপেক্ষা করে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অবস্থিত রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এর আগে বুধবার (২৯ জুলাই) বিকালে এনসিপি নেতারা মৌলভীবাজার সার্কিট হাউস থেকে রওনা দিয়ে বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ রাস্তায় ব্যারিকেড দেয়। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, ডা. মাহমুদা জাহান মিতু, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহসহ এনসিপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দীর্ঘসময় বাকবিতণ্ডা চলে। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হন। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার হবিগঞ্জ জেলা শহরে পদযাত্রা ও সমাবেশRead More
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকী
বৈশাখী নিউজ ডেস্ক: শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর গুলশান থেকে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে, বুধবার সকালে ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দেন সাবেক এই মন্ত্রী। পরে আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মতিঝিলেরRead More
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। একই সময়ে সারা দেশে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (১৩১ জন)। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭১, বরিশালRead More


