Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ঘরে একা পেয়ে ১৭ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে লায়েস আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত লায়েস পেশায় একজন ট্রলি চালক এবং এলাকায় চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল এলাকার ‘শ্যামল ছায়া আবাসনের নিজ ঘর থেকে তাকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত লায়েস ওই গ্রামের মৃত আনিছ মিয়ার ছেলে। পুলিশ ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই দুপুরে যোগীবিল গ্রামে ভিকটিমের বসতঘরে এই শ্লীলতাহানির ঘটনা ঘটে। ভিকটিমের বড়Read More


চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতীয় সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা অবিলম্বে কার্যকর, শ্রম অধিদপ্তরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানে গণবিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে চা বাগানের শ্রমিক, ছাত্র-যুবক ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। মিরতিংগা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিকের সভাপতিত্বে এবং ইমরান নাজিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চাRead More


লালাবাজারে কবরস্থানের ওপর দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের খোজখালু-শাহসিকন্দর মৌজায় রেকর্ডভুক্ত সরকারি গোপাট রাস্তা দখলমুক্ত না করে মুসলিম জনসাধারণের কবরস্থান এবং ব্যক্তিমালিকানাধীন প্রবাসীদের জমির উপর দিয়ে রাস্তা নির্মানের প্রতিবাদে শুক্রবার (৩১ জুলাই) শাহসিকন্দর এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, প্রবাসীরা এ দেশের রেমিট্যান্স যোদ্ধা। প্রবাসীদের সম্পদ রক্ষা করা আমাদের নৈতিক অধিকার। কিন্তু ভূমি খেকোদের কাছ থেকে সরকারি রেকর্ডভুক্ত জায়গা উদ্ধার না করে প্রবাসীদের ব্যাক্তিমালিকানাধীন জায়গা এবং মুসলিম জনসাধারণের কবরস্থানের উপর দিয়ে রাস্তা নির্মাণ মোটেও কাম্য নয়। বক্তারা আরো বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলের সময়Read More


সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর জমকালো ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানে শ্রোতার ঢল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর আয়োজনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা রাতে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডমী অডিটরিয়ামে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। গান, আবৃত্তি, নাটিকা, হামদ-নাত ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত এ আয়োজনে দর্শক-শ্রোতার ঢল নামে। দিশারী শিল্পীগোষ্ঠীর পরিচালক আব্দুল হাদী চৌধুরীর সভাপতিত্বে ও শিল্পী ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিশারী শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান শহীদুল ইসলাম সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমন্বিত সাংস্কৃতিক সংসদ-সসাসের শিশু-কিশোর বিভাগের পরিচালক ইয়াসিনRead More


জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : সিলেট মহানগর জামায়াত

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে চব্বিশের জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বাদ আসর নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে সিলেট মহানগর জামায়াত ঘোষিত মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মহানগর আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনশক্তি অংশগ্রহণ করেন। মাহফিলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ওRead More


কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় আহত আজিজুরের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুর রহমান (৪০) নামে এক যুবক মারা গেছেন। হামলার ১৫ দিন পর শুক্রবার (৩১ জুলাই) ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আজিজুর রহমান কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ (নারাইনপুর) গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৭ জুলাই জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিত হামলার শিকার হন আজিজুর রহমান। হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন প্রথমে তাকে গাছবাড়ী বাজারের একটিRead More


সিলেটে বাধন ফুডসকে ৩০ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত ফুড কালারের ব্যবহার এবং তেলাপোকাযুক্ত তেলে নিমকি তৈরির অভিযোগে একটি কারখানাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ জুলাই) এই অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব। জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) নগরীর শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত ফুড কালারের ব্যবহার এবং তেলাপোকাযুক্ত তেলে নিমকি তৈরির অভিযোগে বাধন ফুডসের নিমকি তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্টRead More


‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ‘ইউথহাব সিলেট’র উদ্যাগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সিলেট নগরীর শেখঘাট পয়েন্টে এ খাবার বিতরণ করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউথহাব সদস্য শিক্ষানবিশ আইনজীবী জুবের আহমদ, প্রভাষক আকতার হোসাইন সীমান্ত , সাওদা বিনতে কবির, তাসলিমা আক্তার, ইমরানা আক্তার ইমা,পুষ্প মনি মুনডা , পিংকি মনি মুন্ডা,আলী মোহাম্মদ ইমন, মো মাহফুজুল ইসলাম তামিম। এসময় ইউথ হাবের উদ্যাগে প্রায় ৫০০ জন দূঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি Views: 162


জকিগঞ্জে ৪০০০ পিস ইয়াবাসহ মাদককারবারী গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ থেকে বিপুল পরিমান ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজ উদ্দিন উরফে সিরাই (৪০) জকিগঞ্জ উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহার মহল এলাকার ইউসুফ আলীর ছেলে। পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের অর্ন্তগত পশ্চিম লোহারমহল এলাকায় অভিযান চালায়। এসময় সিরাজ উদ্দিন উরফে সিরাই মিয়ার বসতঘর থেকে ৪০০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণRead More


শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখলেই ফাঁসি কার্যকর করা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের যে কোনো স্থানে পা রাখা মাত্রই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করা হবে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করছেন এবং সেখান থেকেই রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন। ওইখানে বসে বসে রাজনীতি করে ধমক দেয়-আমি কিন্তু আসবো। আসেন না, কই আসবেন?’ সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনা কোম্পানীগঞ্জে এলেRead More