Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

বাংলাদেশিদের জন্য উন্মুক্ত যুক্তরাজ্যের শেভেনিং স্কলারশিপ

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ শেভেনিং স্কলারশিপ-এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই বৃত্তির আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। বুধবার (৫ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার (৪ আগস্ট) থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৬ অক্টোবর পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বের সম্ভাবনাসম্পন্ন তরুণদের জন্য এই স্কলারশিপ চালু রয়েছে। নির্বাচিত প্রার্থীরা যুক্তরাজ্যের উচ্চশিক্ষার পাশাপাশি একটি শক্তিশালী বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্কের অংশ হওয়ার সুযোগRead More


জাসদ ও যুব জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাসদ ও বাংলাদেশ যুব জোট, সিলেট জেলা শাখার উদ্যোগে (৫ আগস্ট) বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমেদ, বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজাত কবির, শ্রমিক জোট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ দে, বাংলাদেশ যুব জোট সিলেট জেলা শাখার সভাপতি এইচ. এম. জাকারিয়া, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি দাশRead More


কানাডায় বিশ্বনাথ এসোসিয়েশনের আহবায়ক আবুল ও সদস্য সচিব ইকবাল

প্রবাস ডেস্ক: কানাডার টরেন্টো শহরে বসবাসরত বিশ্বনাথ উপজেলাবাসীকে নিয়ে যাত্রা শুরু করেছে ‘বিশ্বনাথ এসোসিয়েশন অব টরোন্টো’ কানাডা। মঙ্গলবার (৪ আগস্ট) ডেনফোর্থের স্থানীয় একটি রেষ্টুরেন্টের হল রুমে আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে মো. আবুল হোসেন আলীকে আহ্বায়ক ও মোঃ ইকবাল হোসেনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, সুদুর প্রবাসে বিশ্বনাথ কমিউনিটির মাঝে ভাতৃত্ববোধ জাগ্রত করতে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। একই সাথে বিশ্বনাথের আর্ত সামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগRead More


দেশের পোলট্রি মাংসে মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল: গবেষণা

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের পোলট্রি মুরগির মাংসে অ্যান্টিমাইক্রোবিয়ালের ‘অবশিষ্টাংশ’ পাওয়ার কথা বলা হয়েছে নতুন এক গবেষণায়। লন্ডনের রয়েল ভেটেরিনারি কলেজের (আরভিসি) এ গবেষণায় বলা হয়েছে, কিছু নমুনা ছিল, যেখানে অ্যান্টিমাইক্রোবিয়ালের উপস্থিতি ছিল আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে বেশি। এই গবেষণায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান সহযোগিতা করেছে বলে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘পোলট্রি নিউজের’খবরে বলা হয়েছে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বর্তমানে বৈশ্বিক জনস্বাস্থ্যের ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাংস উৎপাদনকারী প্রাণীতে অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের ব্যবহার এ সমস্যার মূল কারণ। প্রাণীর শরীরে প্রয়োগের পর নির্দিষ্ট সময় অপেক্ষা না করলে জবাই করার পরওRead More


নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : ড. ইউনূস

বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। ছবি: সংগৃহীত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে এখান থেকে। যদি আমরা কখনো পথ হারিয়ে ফেলি, তাহলে আবার এখান থেকেই নতুন করে যাত্রা শুরু করব।’ অধ্যাপক ইউনূস বলেন, জুলাই স্মৃতি জাদুঘর আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।Read More


ওসমানীনগরে রাতের আঁধারে রাস্তার উপর দেয়াল নির্মাণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে গ্রামবাসীর চলাচলের রাস্তার উপরে রাতের আঁধারে প্রভাবশালীরা দেয়াল নির্মাণ করায় গ্রামের লোকজনের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। রাস্তার বন্ধ করায় গ্রামবাসী অনেকটাই ঘরবন্দি অবস্থায় রয়েছেন, শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না। এঘটনার প্রতিবাদ করায় প্রভাবশালীরা গ্রামবাসীর উপর মারমুখি আচরণ ও মামলা-হামলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ওঠেছে। ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার ধর্ণা দিয়েও প্রতিকার পাচ্ছেন না, উল্টো তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে গ্রামের লোকজনের অভিযোগ। এঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে । জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের বেরারাই-বেগমপুর রাস্তার দিয়ে প্রায় শতাধিক বছর ধরে বেরারাই,Read More


শাবিতে রুদ্র সেনের নামে স্কলারশিপ, নামফলক স্থাপনে কমিটি

বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ধাওয়ায় খালে পড়ে মৃত্যুবরণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৎকালীন ছাত্র রুদ্র সেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ে রুদ্র সেন স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। তিনি বলেন- শহিদ রুদ্র সেন মেমোরিয়াল স্কলারশিপ নামে একটি বৃত্তি চালু করা হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা সংরক্ষণ করা হবে এবং প্রতি বছর ১৮ জুলাই শহিদ রুদ্র সেনের শাহাদাতবার্ষিকীতে এ বৃত্তি প্রদান করা হবে। এছাড়া শহিদ রুদ্র সেনের নামে নামকরণ করা লেকের উন্নয়ন, স্থায়ী স্মৃতিফলক নির্মাণসহ তাঁরRead More


সিলেটে কিশোর রিফাত হত্যাকারীদের বিচার দাবিতে আছিরগঞ্জে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কাজিরবাজার ব্রিজের উপর ছুরিকাঘাতে নিহত কিশোর রিফাত হত্যাকারীদের বিচার দাবিতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকাল ৩টায় আছিরগঞ্জ বাজারের সিটি সুপার মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, রিফাত মাত্র দশম শ্রেণীর শিক্ষার্থী। সিলেট নগরীর একটি নামকরা স্কুলে পড়ত সে। কিন্তু ২৭ জুলাই রাত ১০টার দিকে তাকে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি। এতে রিফাতের স্বজনদের মতো সচেতন প্রতিটি অভিভাবক হতাশ।Read More


গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭০ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ (ESkuf) কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় এক যুবককে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় অপর এক আসামি পালিয়ে যায়। পুলিশ জানায়, গোয়াইনঘাট থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. হামিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া হাওর মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে বগাইয়া হাওর মধ্যপাড়ার মৃত শাহ আলমের ছেলে মো. এনামুল হক (১৯)-কে তার বসতঘর থেকে আটক করাRead More


ফেঞ্চুগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুবেল মিয়া (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে ফেঞ্চুগঞ্জ হাসপাতাল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবেল মিয়া উপজেলার ছত্তিশ গ্রামের মৃত বাকু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুবেল মিয়া মোটরসাইকেল চালিয়ে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা হাসপাতাল রোডে প্রবেশের জন্য ডান দিকে মোড় নিলে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সুবেল সড়কের পাশের একটি পিলারের সঙ্গে সজোরে আঘাত পান। এতেRead More