বৈশাখী নিউজ ২৪
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটর এলাকায় এই কর্মসূচি পালন করবে দলটি। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে কর্মসূচিতে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের শীর্ষ নেতারা এই বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকবেন। দলটির পক্ষ থেকে বার্তা, জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদ জানাতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়েরRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জের শ্রীমঙ্গল সীমান্তসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪) কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাস। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত বলে জানিয়েছে বিজিবি। ৫৫ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে রোববারRead More
সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৭২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৫৩৫ জন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বরRead More
সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে প্রশাসনিক ভবনে তালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণের দাবিতে আন্দোলন আরও জোরালো হয়েছে। এর অংশ হিসেবে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এর আগে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কেউ কেউ প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি বলে জানা গেছে। আন্দোলনকারীদের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের একটি অংশ অংশ নিয়েছেন। এ নিয়ে টানা অষ্টম দিনের মতো মানববন্ধন ও অবস্থানRead More
জনস্বাস্থ্যে ডেঙ্গু্র প্রভাব: সংকট নিরসনে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা
মো. আকিকুর রেজা: প্রতি বছর বর্ষাকাল আসলেই জনমনে ভর করে ডেঙ্গুর আতঙ্ক। তবে ডেঙ্গু এখন আর কেবল বর্ষাকালেই সীমাবদ্ধ নেই, সারাবছরই ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। পাশাপাশি এর চরিত্র ও লক্ষণেও এসেছে পরিবর্তন। ২০০০ সালের পর থেকেই ডেঙ্গু বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য একটি সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছিল। তবে এর প্রকোপ বাড়তে থাকে ২০১৭ সালের পর থেকে। ডেঙ্গু ভাইরাসের চারিত্রিক পরিবর্তনের কারণে সাধারণ মানুষও সহজে এর ভয়াবহতা আঁচ করতে পারছে না। ফলে বাংলাদেশে এটি ক্রমেই বিস্তৃত ও দীর্ঘস্থায়ী জনস্বাস্থ্যঝুঁকিতে পরিণত হচ্ছে। চলতি বছরে ডেঙ্গুর পরিসংখ্যান কী বলে? স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালেরRead More
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারের পশুর হাট পরিচালনা, বাজার ইজারা এবং রেলওয়ের জমি ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে ইজারাদার ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের মধ্যে বিরোধ ক্রমেই প্রকাশ্য টান টান উত্তেজনা রূপ নিয়েছে। এ নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে স্থানীয় বিএনপির ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কাও করছেন জেলা বিএনপির নেতাকমীরা। সম্প্রতি রেলওয়ের জমিতে পশুর হাট বসানো হয়েছে—এমন অভিযোগে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা ঝড় শুরু হইছে। এর পরিপ্রেক্ষিতে পশুর হাটের ইজারাদার হিফজুলRead More
শান্তিগঞ্জে ফোর লেনের কাজ বন্ধ, ধুলায় বিপর্যস্ত জনজীবন
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের প্রায় দুই কিলোমিটার অংশ চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছিল ব্যাপক প্রত্যাশা নিয়ে। কিন্তু চলমান এই উন্নয়ন কাজে হঠাৎ ধীরগতি ও বিভিন্ন অংশে কাজ বন্ধ থাকায় এখন উন্নয়নের সুফলের বদলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের। বিশেষ করে নির্মাণাধীন সড়কের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা বালু ও মাটি শুকিয়ে যাওয়ার পর যানবাহনের চাকার সঙ্গে বাতাসে উড়ছে ধুলা। এতে সকাল থেকে রাত পর্যন্ত সড়কের আশপাশের এলাকায় ধুলার আস্তরণ পড়ছে। উপজেলা পরিষদ ভবন, এফআইবিডি অফিস, শান্তিগেঞ্জ পয়েন্ট সহ আশপাশের দোকানপাট, বসতRead More
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্ক যাচ্ছেন। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর জন্য উপস্থিত ছিলেনRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে দেশটির ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে অবস্থিত সিমন্স ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ ‘কোটজেন স্কলারশিপ’ প্রদান করছে, যার মাধ্যমে চার বছরের পুরো পড়াশোনা ও থাকার খরচ সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা সম্ভব। সিমন্স ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত তথ্য অনুযায়ী, কোটজেন স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা চার বছরের স্নাতকের সম্পূর্ণ টিউশন ফি ও আবাসন (রুম-অ্যান্ড-বোর্ড) সুবিধাপ্রাপ্ত হবেন। এছাড়া একাডেমিক গবেষণা, বিদেশে শিক্ষাভ্রমণ, ইন্টার্নশিপ বা বিশেষ কোনো স্বল্পমেয়াদি কোর্সের ব্যয় বহনে অতিরিক্ত ৩ হাজার ডলারের (তিন হাজার মার্কিন ডলার) বিশেষ অর্থনৈতিকRead More
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে প্রীতি গ্রুপের একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান গণমাধ্যমকে ছয়জন নিহতের তথ্য জানান। পরে ঢাকা মেডিকেল কলেচ হাসপাতালে আহত একজন মারা গেছেন বলে একটি সূত্রে জানা গেছে। তিনি বলেন, কাভার্ডভ্যান থেকেRead More


