বৈশাখী নিউজ ২৪
সিলেটে ট্রিপল মার্ডার: সিআইডিতে মামলা হস্তান্তরের দাবি সন্তানদের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার তদন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের দাবি জানিয়েছেন নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের সন্তানরা। একই সঙ্গে মামলার তদন্ত নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত সম্পন্ন করারও দাবি জানিয়েছেন তারা। হত্যাকাণ্ডের পাঁচ দিন পর সোমবার (১৭ আগস্ট) সকালে রায়নগরের মিতালী এলাকার ওই বাসায় সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান নিহত দম্পতির প্রবাসী সন্তানরা। সংবাদ সম্মেলনে আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের ছেলে আরিফ ইফতেখার, মেয়ে ও মামলার বাদী সেলিনা সুলতানাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছেলেRead More
সিলেট চেম্বারের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৫ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুযায়ী দুই বছর মেয়াদি এই পরিচালনা পরিষদে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি এবং ২৪ জন পরিচালকসহ মোট ২৭ সদস্য নির্বাচিত হবেন। আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে চেম্বার অব কমার্সের হলরুমে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। এসময় তিনি জানান, তিন সদস্যবিশিষ্ট নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ওRead More
এসএসসির ফল প্রকাশের ছয়দিনে ১০ শিক্ষার্থীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের মাত্র ছয় দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০ শিক্ষার্থীর আত্মহত্যা বা আত্মহত্যাজনিত মৃত্যুর খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। গত ১০ আগস্ট ফলাফল প্রকাশের পর রাজশাহী, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম, শেরপুর, গোপালগঞ্জ, মেহেরপুর, কুমিল্লা ও চুয়াডাঙ্গা থেকে এসব মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সংগঠন আঁচল ফাউন্ডেশন। সংগঠনটির সমন্বয় করা তথ্য অনুযায়ী, সংবাদমাধ্যমে প্রকাশিত ১০টি ঘটনার মধ্যে সাতজনই মেয়ে এবং তিনজন ছেলে শিক্ষার্থী। অর্থাৎ প্রকাশিত ঘটনাগুলোর প্রায় ৭০ শতাংশ নারী শিক্ষার্থী এবং ৩০ শতাংশ পুরুষ শিক্ষার্থী। পরিবার ওRead More
সিলেটে ফটো সাংবাদিক রেজা রুবেলকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি টেন্ডার প্রক্রিয়ার অনিয়ম নিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করায় দৈনিক শ্যামল সিলেট-এর ফটো সাংবাদিক, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিলেট বিভাগীয় কমিটি)-এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রেজা রুবেলকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে রবিবার (১৬ আগস্ট) সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন তিনি। জিডি সূত্রে জানা যায়, সাংবাদিক মো. রেজা রুবেল ১২ আগস্ট তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগারের টেন্ডার প্রক্রিয়ায়Read More
সিলেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের শাহজালাল উপশহরে একটি বাসার এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর মৃত্যুবরণ করেছে। রবিবার (১৬ আগস্ট) বিকাল ৩টার দিকে শাহজালাল উপশহরের ডি ব্লকের ৩৫ নং রোডের ৩ নাম্বার বাসার বাইরের দিকে একটি প্রশ্রাবখানার ছাদের উপর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন- স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে উপশহর ফাঁড়ি পুলিশ বিকাল ৩টার দিকে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত কিশোরের বয়স আনুমানিক ১৬-১৭ বছর। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। শনাক্তে পিবিআই কাজ করছে। তিনি জানান- প্রাথমিকভাবে ধারনাRead More
এবার কাঠমান্ডু বিমানবন্দরে বিমানের ফ্লাইট বিকল
পর্যটন ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও উড্ডয়ন করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন ফ্লাইটটির ১২৭ জন যাত্রী। তবে যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (২৪ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭২ ফ্লাইটটি কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল। বোর্ডিং পাস অনুযায়ী, ফ্লাইটটির নির্ধারিত উড্ডয়ন সময় ছিল বিকেল ৪টা। তবে উড্ডয়নের আগে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে ফ্লাইটটি রানওয়েতে পাঠানো সম্ভব হয়নিRead More
ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের একাধিকবার প্রবেশের সুবিধাযুক্ত ওমরাহ ভিসা ৩৬৫ দিন কার্যকর থাকলেও প্রতিবার দেশটিতে প্রবেশের আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি আরব। রোববার (১৬ আগস্ট) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। মন্ত্রণালয় জানিয়েছে, একাধিকবার প্রবেশের এই ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করতে হবে। জুলাইয়ে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকেRead More
ভূমধ্যসাগরে আবারও ১১ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ১৮
প্রবাস ডেস্ক: লিবিয়া থেকে সাগর পথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে অন্তত ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, খাবার ও পানির সংকটে তাদের চোখের সামনেই কয়েকজনের মৃত্যু হয়। মরদেহগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সেগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন তারা। গত ৩ আগস্ট (সোমবার) রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা শুরু করে। নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই ঝড়ের কবলে পড়ে নৌকায় থাকা খাবার ও পানিরRead More
পত্নীতলায় অবৈধ মাদক দ্রব্য সহ একজন আটক
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে একশত পিস অবৈধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজনকে গ্রেপ্তার করেছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মাটিন্দর ইউপির সিংহন্দি মোড়ের বটতলা পাকা রাস্তার উপর থেকে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মহাদেবপুর উপজেলার মহিষবাথান গোপানগর এলাকার সাইদুর রহমানের পুত্র গোলাম মোরশেদ রকি (৩২) কে আটক করে। পরে তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিতRead More
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ৭০ জনে দাঁড়াল। অন্যদিকে গত একদিনে নতুন করে ৮০৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি (৪১৭ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৯৭ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৮২, বরিশাল বিভাগেRead More


