বৈশাখী নিউজ ২৪
ছাতকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে একটি ফিশারি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের কলাবাড়ি–চৌমুহনী পাকা সড়কের উত্তর পাশে আজিজুরের ফিশারি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিশারিতে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণRead More
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শফিকুল আলম জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের যাত্রীবাহী একটি বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের চালক ও হেলপার এবংRead More
সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৩৮
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালেএ তথ্য নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া দুই শিশু হলো—তাসমিন ও তামিম। তাদের বয়স যথাক্রমে ৬ মাস ও ৯ মাস। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৩২১ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করেRead More
সুনামগঞ্জে চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা পরিষদের আওতাধীন তাহিরপুর উপজেরার চার খেয়াঘাটে নির্ধারিত খেয়া পাড়াপাড়ের নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণেরও বেশি টাকা আদায় করার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) জেলার তাহিরপুরের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিকার চেয়ে জেলা পরিষদ প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেন ভোক্তভোগীরা। সোমবার ভোক্তভোগীদের নিকট থেকে ওই অভিযোগ গ্রহন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী সমর পাল। অভিযোগ সুত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা পরিষদ হতে খাস কালেকশান বা ইজারা নেয়ার নামে তাহিরপুরের মিয়াররচর-পাঠানপাড়া,বিন্নাকুলি-গড়কাটি, লাউড়গড়-মাগিগাঁ, বডগোপি টলা-লাউরগড় খেয়াঘাট দিয়ে প্রতিদিন গড়ে লক্ষাধিক সাধারণ মানুষ যাতায়াত করেন জেলা শহর সহ অন্যান্য উপজেলাগুলোতে।Read More
কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৩২৫
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআরসি) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৩২৫ জনে দাঁড়িয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাদুর্ভাবে পরিণত হয়েছে এটি। রোববার (১৬ আগস্ট) ডিআরসির জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসে আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে চার হাজার ৯৪৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০১ জন নতুন রোগী শ জাতিসঙ্ঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ‘এই প্রাদুর্ভাবটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। এই ভাইরাসটি আরো ছড়িয়ে যাওয়ার আগেই আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে।’ সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী,Read More
গোয়াইনঘাট-সালুটিকর সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট-সালুটিকর সড়কের লেংগুড়া ইউনিয়নের ছতি গ্রামে সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতির অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এসময় পুলিশের টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ছতি গ্রামের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে গোয়াইনঘাট-সালুটিকর সড়কের ওপর গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যানবাহন ও পথচারীদের থামিয়ে ডাকাতির উদ্দেশ্যেই গাছটি ফেলা হয়েছিল। এ সময়Read More
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সবুজবাগ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে উসমান মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে এদুর্ঘটনা ঘটে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করেছে পুলিশ। নিহত উসমান মিয়া শাহপরাণ থানাধীন সৈদানীবাগ এলাকার একটি কলোনিতে থাকতেন। জীবিকা নির্বাহের জন্য তিনি বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী কুড়িয়ে সংগ্রহ করতেন। পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে সবুজবাগ এলাকার একটি নির্মাণাধীন দোতলা ভবনের নিচে প্লাস্টিক সামগ্রী কুড়াচ্ছিলেন উসমান মিয়া। এসময় ভবনের ওপর থেকে একটি ইট তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহতRead More
শাহপরান মাজারে ওরস ১৮ ও ১৯ আগস্ট, তিনস্তরের নিরাপত্তা ও বিশেষ নজরদারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান (রহ.)-এর বার্ষিক ওরসকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ১৮ ও ১৯ আগস্ট দুই দিনব্যাপী ওরসে মাজার এলাকায় র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, সিসিটিভি ও গোয়েন্দা নজরদারি থাকবে। জনদুর্ভোগ এড়াতে এসএমপির ট্রাফিক বিভাগও বড় একটি দল নিয়ে মাঠে থাকবে। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে শাহপরান মাজার চত্বরে এক সংবাদ সম্মেলনে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম এসব তথ্য জানান। তিনি বলেন, ‘ওরসকে ঘিরে গান-বাজনা, নাচানাচি, উচ্চস্বরে মাইক বাজানো, অশালীন কর্মকাণ্ড, চুরি-ছিনতাই, মাদকসহRead More
সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ ‘দালাল’ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে ৮ রোহিঙ্গাসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুওরেরমাটি এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে পাচারকারী চক্রের চার সদস্যও রয়েছে। আটক দালালরা হলেন- কানাইঘাটের এরালীগুল গ্রামের আছাদ আহমদ ও বড়খেরড় গ্রামের সাদ্দাম হোসেন, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিএনজি অটোরিকশাচালক রফিক আহমদ এবং নেত্রকোনার এলাছ উদ্দিন। অন্যদিকে আটক ৮ রোহিঙ্গা হলেন- এনায়েত হোসেন, আব্দুল মুবিন, জুবের আহমদ, আজিদা বেগম, জামিলা বেগম, ফাতেমা বিবি, নুর ফাতেমা ও আজিদা। তারাRead More
সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন কর্মবিরতি স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। জনসাধারণ ও যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর আহ্বানে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিলেট বিভাগের চার জেলার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। দীর্ঘ আলোচনা শেষে স্থানীয়ভাবে সমাধানযোগ্য সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ এবং জাতীয়ভাবে সমাধানযোগ্য দাবিগুলো সংশ্লিষ্টRead More


