Main Menu

কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৩২৫

আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআরসি) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৩২৫ জনে দাঁড়িয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাদুর্ভাবে পরিণত হয়েছে এটি।

রোববার (১৬ আগস্ট) ডিআরসির জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসে আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে চার হাজার ৯৪৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০১ জন নতুন রোগী শ

জাতিসঙ্ঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ‘এই প্রাদুর্ভাবটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। এই ভাইরাসটি আরো ছড়িয়ে যাওয়ার আগেই আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, মোট মৃতের সংখ্যা ২০১৮ থেকে ২০২০ সালের প্রাদুর্ভাবে রেকর্ড করা দুই হাজার ২৯৯ জনের সংখ্যাকে ছাড়িয়ে গেছে, যা এর আগে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব ছিল।

বর্তমানের প্রাদুর্ভাবটি বুন্দিবুগিও প্রজাতির ইবোলা ভাইরাসের কারণে ঘটছে, যার কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই। অল্প কিছু পরীক্ষামূলক টিকা ও চিকিৎসা পদ্ধতি মূল্যায়ন করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

Share





Related News

Comments are Closed