বৈশাখী নিউজ ২৪
বাড়ল মহানগর ও দূরপাল্লার বাস ভাড়া
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। ২০ সেপ্টেম্বর রাতে সরকারের পক্ষ থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়ানোর পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ শহরে ১৮ পয়সা বৃদ্ধির প্রস্তাব করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ প্রস্তাব সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়। রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। প্রতিটি জ্বালানির দাম বাড়ানো হয়Read More
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে শাহপরাণ (রহ.) থানার নোয়াগাঁও চড়ারপাড় পরগনা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জকিগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি আব্দুল আহাদ (৪০) সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার চাঁনপুর এলাকার আব্দুল মানিকের ছেলে। এসআরবি জানায়, ২০১৩ সালে দায়ের হওয়া ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে তিনিRead More
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। এসআরবি জানায়, ভুক্তভোগী (১৬) গোলাপগঞ্জ সদর মডেল থানার আমুড়া এলাকার বাসিন্দা। তার সঙ্গে একই এলাকার পাবেল আহমদের পূর্ব থেকে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ মে বিকেলে আমুড়া বাঙ্গালীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সহযোগী আব্দুর রহমানের সহায়তায় পাবেল কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি সিএনজিযোগে তুলে নিয়ে যায়। পরে রানাপিং বাজার সংলগ্ন একটি খালি বাড়িতে আটকে রেখে ২৪ ও ২৮ মে বিভিন্ন সময়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরবর্তীতে বিয়েরRead More
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগান ফ্যাক্টরি মাঠে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্য কঠোর মনিটরিং করা হবে বলেও জানান তিনি। বিরোধী দলের বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা নির্বাচিত বিরোধীদল; তাদের উচিত মুখরোচক কথাবার্তা না বলে, দায়িত্বশীল আচরন করতে। এর আগে, বিভিন্ন চা বাগানেরRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। এসআরবি জানায়, ভুক্তভোগী সিলেট নগরীর পশ্চিম চৌকিদেখী এলাকার বাসিন্দা। গত ১৪ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে তিনি নগরীর চণ্ডীপুল এলাকা থেকে ছাতকের উদ্দেশ্যে একটি সিএনজিতে ওঠেন। চালক সাইদুর রহমান পথিমধ্যে একটি বাজারে গাড়ি থামিয়ে তাকে গাড়িতে রেখে বাজার করেন। পরে নিজ বাড়িতে মালামাল রেখে আসার কথা বলে ভুক্তভোগীকে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আলমনগর এলাকার একটি বাড়ির সামনে নিয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে সেখানে আগে থেকে অবস্থান করা অন্য সহযোগীরা বেরRead More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর তিনজনকে আটক করেছে পুলিশ, তবে প্রধান অভিযুক্ত এখনো পলাতক রয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটকরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামের মো. জাহেদ আহমেদের ছেলে মো. জাহেদ আহমেদ (২৪), রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের রাজু আহমেদের ছেলে রাজু আহমেদ (২২) এবং একই উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের জুবেল মিয়ার ছেলেRead More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যাত্রীর ব্যাগেজে নয়, উড়োজাহাজের ভেতরে গোপনে রাখা অবস্থায় স্বর্ণ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ৫৮৫ ফ্লাইটটি গতকাল সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গোপন তথ্য পেয়ে বিমানটি অবতরণের পরপরই কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তল্লাশি শুরু করেন। প্রাথমিক তথ্যে ফ্লাইটটিতে শতাধিক স্বর্ণবার থাকার সম্ভাবনার কথা জানা যায়। প্রায় চার ঘণ্টাব্যাপী তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজেরRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকার একটি ঝোঁপ থেকে হাত ও মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরজান হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। জানা যায়- রোববার সন্ধ্যার পর থেকে আরজান মিয়া নিখোঁজ ছিলেন। সোমবার সকালে পরিবারের লোকজন লাখাই থানায় গিয়ে আরজানের নিখোঁজের বিষয়টি জানায়। এর কিছুক্ষণের মধ্যে পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে অজ্ঞাত পরিচয় একটি মরদেহ উদ্ধারের খবর পায়। পরে ঘটনাস্থলেRead More
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠ অবস্থান তৈরির আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, মূলধারার রাজনীতিবিদ ও বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনের (বিসিএ) সাবেক সভাপতি পাশা খন্দকার এমবিই। তিনি বলেছেন, “আমদেরকে শেকড় বা রুট আঁকড়ে ধরে ‘কানাডীয় বাংলাদেশি’ হিসেবে নিজেদের আত্মপ্রকাশ ঘটাতে হবে। প্রবাসে আমাদের নতুন প্রজন্মকে যোগ্য করে তুলতে হবে, যেন তারা মূলধারার সব গুরুত্বপূর্ণ স্থান দখল করতে পারে। কানাডা প্রবাসী বাংলাদেশিদের প্রদত্ত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাশা খন্দকার এসব কথা বলেন। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে টরন্টোর একটি রেস্টুরেন্টে গণসংবর্ধনাRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামলাবাজ গ্রামের হাবিব মিয়া ও সমদু মিয়ার বাড়ির সামনের রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রোববার (২০ সেপ্টেম্বর) জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারের মৌচাক হোটেলে একটি বিষয়কে কেন্দ্র করে জামলাবাজ গ্রামের রিয়াজ উদ্দিনের ভাগ্নে রেজাউল ও সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিনের ছেলে মারুফের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরেRead More


