Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার দিঘলিয়ায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর বাইরে থেকে তালাবদ্ধ বাথরুমের ভেতর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিদ্যালয়ে ক্লাস শেষে ওই ছাত্রী বাথরুমে প্রবেশ করার পর অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তাকে মারধরের পর চেতনানাশক স্প্রে প্রয়োগ করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে সে অচেতন হয়ে পড়ে। পরে জ্ঞান ফিরলে নিজেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পায় সে।Read More


ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ছেলে নিহত, খবর শুনে মায়ের মৃত্যু!

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. আতাউর রহমান আতা (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। আর ছেলের এমন নির্মম মৃত্যুর খবর যেন মায়ের হৃদয়ে শেষ আঘাত হয়ে এলো। সেই খবর শোনার পর মাটিতে লুটিয়ে পড়ে মারা গেলেন তাঁর বৃদ্ধ মা জহুরা খাতুন (৭৫)। একই রাতে একটি পরিবারের ওপর নেমে এলো শোকের এমন দ্বিগুণ আঘাত। একজন হারালেন প্রাণ, আরেকজন সন্তানের মৃত্যুর সংবাদ সহ্য করতে না পেরে চলে গেলেন না ফেরার দেশে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতRead More


চুরি করতে গিয়ে ধরা পড়ার ভয়ে তিনজনকে হত্যা, আদালতে বাবুলের স্বীকারোক্তি

বৈশাখী নিউজ ডেস্ক: চুরি করতে গিয়ে দেখে ফেলায় ধরা পড়ার ভয়ে তিনজনকে একাই হত্যা করেছে বাবুল মিয়া। পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছেন তিনি। আদালতে বাবুলের জবানবন্দির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা আসামির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন। সিলেট মেট্রোপলিটন আদালতের পরিদর্শক সৈয়দ মাহবুবুল আলম গণমাধ্যমকে বলেন, জবানবন্দিতে বাবুল মিয়া আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে এসব তথ্য প্রকাশ করা যাচ্ছে না। জবানবন্দিRead More


সুনামগঞ্জে সৎ মেয়েকে নদীতে ফেলে খুন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে সতীনের মেয়েকে নদীতে ফেলে খুনের অভিযোগে সৎ মাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই নারীর নাম আছিয়া বেগম (৫০), তিনি সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের গোদারগাঁও গ্রামের মো. তাজ উদ্দিনের দ্বিতীয় স্ত্রী বৃহস্পতিবার (২০ আগস্ট) নিহত শিশু জাকিয়া আক্তার নিহা (৭) এর খুনের অভিযোগে সৎ মা আছিয়া বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই অভিজিৎ ভৌমিক বলেন, জিজ্ঞাসাবাদে আছিয়া বেগম পুলিশকে জানিয়েছেন, তার মাথায় শয়তান ভর করায় তিনি এই কাজ করেছেন। মামলার এজাহার ও স্থানীয়Read More


সিলেটে হামের উপসর্গে আরও ১শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৪১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জনে। শুক্রবারের (২১ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৪ জন। এর মধ্যে সিলেটে ৩২৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবংRead More


মিশরে ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

বৈশাখী নিউজ ডেস্ক: লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার পথে দিকভ্রান্ত হয়ে মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছানো ২৯ বাংলাদেশি নাগরিকের মধ্যে ২৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জন সুস্থ হয়ে বর্তমানে স্থানীয় পুলিশ হেফাজতে রয়েছেন। ওপর দুই বাংলাদেশি নাগরিক এখনো মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, জীবিত উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের দেওয়া তথ্য অনুযায়ী, নৌকাটিতে থাকা আরও নয় বাংলাদেশি নাগরিক সাগরে মারা গেছেন। তাদের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জীবিত উদ্ধার হওয়া সুনামগঞ্জের আব্দুল করিম। জানা গেছে, গত ৩ আগস্ট মানবপাচার চক্রের সহায়তায় লিবিয়ার তবুকRead More


নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মির্জা ফখরুল ইসলামের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। দীর্ঘ রাজনৈতিক পথচলায় অর্জিত তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে অর্জিত জ্ঞান দেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। তাঁরা বলেন, মহামান্য রাষ্ট্রপতি পদটি রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং সাংবিধানিকRead More


সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে বাবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত বাবুল মিয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে হত্যাকাণ্ডের রোমহর্ষক বর্ণনা দেন তিনি। চার দিনের রিমান্ড শেষে কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় এ জবানবন্দি দিতে সম্মত হন। সিলেটের কোর্ট ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি আদালতে দোষ স্বীকার করেছেন। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এখন তদন্তকারী কর্মকর্তা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তবে আদালতেRead More


বগুড়ায় নিজ মেয়ের সর্বনাশ করায় বাবার মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ায় নিজের কিশোরী কন্যাকে ধর্ষণের দায়ে এক পাষণ্ড পিতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মারুফ হোসেন এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল খালেক (৫১) জেলার শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোরে ভুক্তভোগী ওই কিশোরীর সৎ মা স্থানীয় একটি চাতালে কাজ করতে যান। এই সুযোগেRead More


কমলগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার এর সাথে উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও সন্দ্বীপ তালুকদার। তিনি বলেন, কমলগঞ্জের শিক্ষা, পর্যটন, যানজট, সীমান্ত, যোগাযোগসহ বিভিন্ন খাতের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে চান। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ। মতবিনিময় সভায় কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণRead More