সিলেটে হামের উপসর্গে আরও ১শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৪১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জনে।
শুক্রবারের (২১ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৪ জন।
এর মধ্যে সিলেটে ৩২৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জের নিশ্চিত আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯৬ সন্দেহজনক রোগীর মধ্যে ৪৭ জন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ২৫ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৫ জন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৯ জন মৌলভীবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে এবং ১০ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ৩০৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৫, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪, নর্থ ইস্ট হাসপাতালে ৪, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলা ভিত্তিক হিসাবেও পরিস্থিতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। এ পর্যন্ত সন্দেহজনক হামে সিলেটে ৫১ জন, হবিগঞ্জে ১৪ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৪ জনের মৃত্যু হয়েছে।
নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা সিলেটে ৪, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারে ১ এবং সুনামগঞ্জে ১ জন। সব মিলিয়ে সিলেটে ৫৫, হবিগঞ্জে ১৮, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৫ জনসহ বিভাগে মোট মৃত্যু ১৪১ জনে দাঁড়িয়েছে।
সবচেয়ে বেশি নিশ্চিত আক্রান্তের পাশাপাশি সুনামগঞ্জেই সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেশি। জেলায় এ পর্যন্ত ৩৫৭ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং সন্দেহজনক ও নিশ্চিত—দুই শ্রেণি মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৫৫ জন। সিলেটেও নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৩২৬ এবং মোট মৃত্যু ৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় ৯৬ জন নতুন রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা ব্যবস্থার ওপরও চাপ অব্যাহত রয়েছে। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে ৩০৭ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন থাকার তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
Related News
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৫৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়েRead More



Comments are Closed