বৈশাখী নিউজ ২৪
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
বৈশাখী নিউজ ডেস্ক: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের পুণ্যস্মৃতিবিজড়িত দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করছেন মুসলিমরা। ইসলামী বিশ্বাস অনুযায়ী, আরবি বর্ষের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে ৫৭০ খ্রিষ্টাব্দে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩ বছরের জীবনে মানবজাতিকে ইহকাল ও পরকালের মুক্তির পথ দেখিয়ে একই তারিখে তিনি ইন্তেকাল করেন। আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারে ডুবে থাকা আরব সমাজে আলোর দিশারি হয়ে আবির্ভূত হন মহানবী (সা.)। মক্কার কুরাইশ গোত্রের একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া হজরত মুহাম্মদ (সা.) অল্প বয়সেই সত্যবাদিতা ও সততার প্রতীক হিসেবে পরিচিতিRead More
একাদশে ভর্তি, সিলেটে ৫২ হাজার শিক্ষার্থীর বিপরীতে আসন রয়েছে প্রায় দেড় লাখ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী। এর বিপরীতে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৩৪৮টি কলেজে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৬০টি। অর্থাৎ উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় কলেজগুলোতে প্রায় তিনগুণ বেশি আসন রয়েছে। এ অবস্থায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হলেও ৯০ হাজারেরও বেশি আসন ফাঁকা থাকবে। আগামী ২ সেপ্টেম্বর থেকে সারাদেশের মতো সিলেটেও শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন। আবেদন শেষ ১০ সেপ্টেম্বর। আর সকল প্রক্রিয়া শেষে ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর। সিলেট শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, একাদশ শ্রেণিতেRead More
একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকার বিষয়ে যে নির্দেশনা এলো
বৈশাখী নিউজ ডেস্ক: সম্মিলিত ইসলামী ব্যাংকের (একীভূত পাঁচ ব্যাংক) গ্রাহকদের জন্য বড় সুখবর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন। একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না— বিষয়টি গ্রাহকদের স্পষ্টভাবে অবহিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার সাক্ষাৎ করতে গেলে এ নির্দেশনা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। যে পাঁচটি ব্যাংক একীভূত করা হয়েছে,Read More
সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিন (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় জালাল আহমদ (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। গত রবিবার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে ইসলামাবাদRead More
ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরিফ, সম্পাদক রনিক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার তাজপুর বাজারে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়। সভায় দৈনিক ডেসটিনি পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি শরিফ আহমদ চৌধুরীকে সভাপতি এবং দৈনিক আমাদের সময় পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি রনিক পালকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মলয় চক্রবর্তী, সহ-সভাপতি মো. আব্দুস শহিদ, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খাঁন ইমন, দপ্তর সম্পাদক মাছুম আহমদ, প্রচার সম্পাদক সঞ্জব আলী সাকিবRead More
দিরাইয়ে ১৩০৫ পিস ইয়াবাসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের খালপাড় হাটি এলাকায় অভিযান চালিয় ১ হাজার ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিশ আহমদ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত শিশ আহমদ শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত তারা মৌলভী ওরফে আশরাফ উদ্দিনের ছেলে। সোমবার (২৪ আগস্ট) দিনগত রাত ১০টার দিকে উপজেলার শ্যামারচর গ্রামের খালপাড় হাটি এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পুলিশ জানায়, সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের খালপাড় হাটি এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিশRead More
কিশোরগঞ্জের ইটনায় কিশোর হত্যা, সিলেটে গ্রেফতার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ইটনায় খেলাধুলাকে কেন্দ্র করে নাঈম মিয়া (১৭) হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৯ ও র্যাব-১৪-এর যৌথ অভিযানে পৃথক সময়ে সিলেটের শাহপরান থানা এলাকার পীরেরচক কুশিরগুল খাদিমনগর ও জালালাবাদ ক্যান্টনমেন্টের বটেশ্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত রবিবার (২৩ আগস্ট) ও সোমবার (২৪ আগস্ট) পৃথক অভিযান দিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- কিশোরগঞ্জের ইটনা উপজেলার মুদিরগাঁও গ্রামের মো. গোলাপ মিয়া (৫৫) এবং তার ছেলে রুকেল মিয়া (২৫)। ঘটনার বিবরণ উল্লেখ করে র্যাব জানায়, নিহত নাঈম মিয়া জয়সিদ্ধিRead More
বিয়ানীবাজারে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা। মঙ্গলবার (২৫ আগস্ট) চারখাই পুলিশ ক্যাম্পের সামনে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় চারখাই পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জকিগঞ্জ উপজেলার আমলসীদ গ্রামের এখলাছুর রহমানেরRead More
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর মোগলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় একটি ভ্যান গাড়িও আটক করা হয়েছে। গত রবিবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে মোগলাবাজার থানার চাউলহাট এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ জানায়, হারুন মিয়ার দোকানের সামনে থাকা একটি ভ্যান ও দোকানের ভেতরে তল্লাশি চালিয়ে প্রথমে ৫ কার্টুন ভারতীয় তৈরি নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়। পরে একই থানার জাহানপুর (দক্ষিণ বাড়ি) এলাকায় হারুন মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে আরওRead More
সিলেটে নানার বাড়ি থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নুরী (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে তার পরিবারের সদস্যরা। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত নুরী জালালাবাদ থানাধীন মোগলগাঁও ইউনিয়নের মিরেরগাঁও এলাকার জুবায়ের আহমদের মেয়ে। তবে তার মরদেহ উদ্ধার করা হয় নানার বাড়ি থেকে। সে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১১টার পর কিশোরীর নানা থানায় ফোন দিয়ে বিষয়টি জানান। সে সময় নুরী নানার বাড়িতেই অবস্থান করছিল। রাতে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলRead More


