Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

লক্ষণাবন্দে প্রবাসী কল্যাণের উদ্যোগে একটি পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠনের অর্থায়ন ও সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের একটি পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর রবিবার সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণের উদ্যোগে সংগঠনের চতুর্থ দফা কর্মসূচির আওতায় এ টিউবওয়েল স্থাপন করা হয়। দেশ ও প্রবাসে থাকা সংগঠনের সদস্যদের সম্মিলিত অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগের মাধ্যমে একটি পরিবারের নিরাপদ ও বিশুদ্ধ পানির চাহিদা পূরণে সহায়তা করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আফাজ উদ্দিন ডানি’র সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা সাংবাদিক জাকারিয়া তালুকদারের উপাস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের দুবাই প্রবাসীRead More


সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি চার (৪) বছর অথবাRead More


সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন, ২৪ ঘণ্টা ধরে অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে কলেজকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। রোববার বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটক অবরুদ্ধ করে কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। সোমবার বেলা ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কর্মসূচি চলছিল। এতে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে প্রশাসনিক ভবনের ভেতরে আটকা পড়েছেন কলেজের অধ্যক্ষসহ ১৪ শিক্ষক। একই ভবনে ৬ থেকে ৭ জন কর্মকর্তা-কর্মচারীও অবস্থান করছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানRead More


দেশের প্রথম প্লাাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট: সিসিকের পাশে লাফার্জহোলসিম

বৈশাখী নিউজ ডেস্ক: ‘জিওসাইকেল সপ্তাহ ২০২৬’ উদযাপন উপলক্ষে লাফার্জহোলসিম বাংলাদেশ এবং সিলেট সিটি করপোরেশন (সিসিক) এর যৌথ উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের রোজ ভিউ হোটেলে ‘এ রোডম্যাপ টু বিকাম এ প্লাস্টিক পলিউশন ফ্রি সিটি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনার একটি কার্যকর কৌশল নির্ধারণের জন্য আয়োজিত এই সেমিনারে সিসিক, পরিবেশ অধিদপ্তর, সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, পরিবেশবিদ, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, লাফার্জহোলসিম বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী,Read More


সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা ও নাতনী রুমা আক্তার সীমাকে (৪) হত্যাচেষ্টার দায়ে মো. আজলু মিয়া (৪০) নামে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সুনামগঞ্জের ১ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আকবর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. শেরেনুর আলী। মামলা ও এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৪ ডিসেম্বর দিরাই পৌরসভার নতুন বাগবাড়ী এলাকায়Read More


সিলেটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে ইসতিয়াক হোসেন সম্রাট (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরের ৩৭ নম্বর ওয়ার্ডের ডালিয়া এলাকা থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ সম্রাট ডালিয়া এলাকার ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। সে একই এলাকার বাসিন্দা গুলজার হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয় সম্রাট। কিন্তু এরপর সে আর বাড়িতে ফেরেনি। খোঁজ নিয়ে জানা যায়, ওই দিন সে মাদ্রাসাতেও যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানেRead More


২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এ সুযোগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজির এলপিজি সিলিন্ডার। ফলে খুচরা বাজারে রান্নার গ্যাসের দাম দুই হাজার টাকা ছাড়িয়েছে। বিইআরসি নির্ধারিত দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে ভোক্তাদের তা কিনতে হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকায়। এতে বাড়তি খরচের চাপে পড়েছেন সাধারণRead More


অস্ট্রেলিয়ার সুবর্ণ সুযোগ: জরুরী ভিত্তিতে কাজের ভিসা

বৈশাখী নিউজ ডেস্ক: ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি শ্রমিকদের দ্রুত ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। নতুন এ উদ্যোগে হঠাৎ করে তৈরি হওয়া শ্রমিক সংকটের আশঙ্কা অনেকটাই কেটে গেছে, ফলে স্বস্তি ফিরেছে দেশটির খামার মালিক ও কৃষকদের মধ্যে। বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়ায় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মাঠ থেকে ফসল তোলার কাজ শুরু হবে। এ সময় প্রতি বছর বিপুলসংখ্যক বিদেশি মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয়। তবে সম্প্রতি অভিবাসী সংখ্যা কমানোর সরকারি সিদ্ধান্তের কারণে ভিসা প্রক্রিয়া ধীর হয়ে পড়ে। যেখানে আগে কয়েক দিনের মধ্যে ভিসা মিলত,Read More


সিলেটে একদিনে ১৬ শিশুর দেহে হাম শনাক্ত, এক শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯ জনে। আর সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যু ১৭৯ জনে পৌঁছেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে নতুন করে ১৬৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানেRead More


অস্তিত্বহীন ‘নারীর’ প্রেমের ফাঁদে ইতালি প্রবাসী: খোয়ালেন ৭ লাখ টাকা!

বৈশাখী নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসী এক তরুণের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেওয়ার অভিযোগে তোফায়েল আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার এম এন মোর্শেদ। পিবিআই জানায়, ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামে একটি ফেসবুক পেজ খুলে নারী পরিচয়ে ইতালি প্রবাসী শাহাদাত খানের (২২) সঙ্গে যোগাযোগ করেন টিটু। ওই পেজে নারী সেনা সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করা হতো।Read More