বৈশাখী নিউজ ২৪
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এক জরুরিRead More
সিলেটে হাম-উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সর্বশেষ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তার আগের তিন দিনে মৃত্যু হয়েছিলো ১০ শিশুর। এনিয়ে বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে। মারা যাওয়া ৩ শিশুর মধ্যে একজনের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে (বয়স ১৪ মাস), একজনের বাড়ি সিলেট সদরে (বয়স ৮ মাস) ও অপরজনের বাড়ি মৌলভীবাজার সদরে (বয়স ৪ মাস)। তাদের মধ্যে একজন সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং দুজন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এদের নিয়ে আজ সোমবার (২৫ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগে হাম ওRead More
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৩নং ওয়ার্ড রাজেন্দ্র বাটি (ডেবরা) গ্রাম থেকে চিকলা বলাক্ষেত্র গ্রাম পর্যন্ত। সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ৩০ জন যাত্রী নিয়ে রডবোঝাই একটি ট্রাক উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলো। ভোর ৫টার দিকে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায়Read More
মেহেরপুরে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে শাকিল হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষনা করা হলো বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত যুবক শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আবদাল হকের ছেলে। মামলার এজাহারে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে অভিযুক্ত শাকিল হোসেন একই গ্রামের ৯ বছর বয়সী এক শিশুকে কৌশলে একটি পাটক্ষেতে ডেকে নিয়ে ভয়ভিতিRead More
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হত্যা মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূ ফাহমিদা আক্তার মোহনা হত্যা মামলার প্রধান অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে ২৩ মে বিকেলে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহত মোহনাকে পারিবারিক কলহ ও যৌতুকের বিরোধকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই জাহিদুল আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তRead More
সিলেটে নিহত শিশু ফাহিমার বাসায় গেলেন বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার সোনাতলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের খোঁজখবর নিতে তাদের বাসায় গিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। রোববার (২৪ মে) সন্ধ্যায় তিনি নিহত ফাহিমার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সান্ত্বনা জানান। সাক্ষাৎকালে মন্ত্রী ফাহিমার পরিবারের সদস্যদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর সৃষ্ট সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ডিএনএ রিপোর্ট পাওয়ার সাথে সাথেই পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যেRead More
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছে পুলিশ। রোববার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই চার্জশিট দাখিল করেন। মামলায় মূল অভিযুক্ত সোহেল রানা এবং অপরাধে সহযোগিতা ও আলামত গোপনের চেষ্টার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় স্বপ্না আক্তারকে এবং পরবর্তীতে নারায়নগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এর আগে আদালতে হাজির করা হলে সোহেল রানা নিজে রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকারRead More
নরসিংদীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ মে) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট সংলগ্ন ভাই ভাই স্টোরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম মুন্সি হাঁটুভাঙ্গা গ্রামের সাহারাজ খলিফার ছেলে। দোকানে স্যানিটারি মালামাল, টাইলস ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন তিনি। ঘটনাস্থল থেকে তার বাড়ির দূরত্ব মাত্র পাঁচশত গজ দূরে। নিহত রফিকুলের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন তিনি রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দোকান বন্ধ করে বাড়িতে ফিরতেন। শনিবার রাত ১০টারRead More
নরসিংদীতে ট্রেনের ছাদে বজ্রপাত, একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদীর ঘোড়াশালে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সজিব সরকার নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদি গ্রামের সামসুল হক সরকারের ছেলে। তিনি ঢাকায় থেকে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন সজিব সরকার। ট্রেনটি বিকেল সাড়ে চারটার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায়Read More
প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ভাড়ায় ২৫% ছাড়ের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে এ সুবিধা কার্যকর হবে। রোববার (২৪ মে) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ রেলওয়েকে দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রবীণ যাত্রীদের ক্ষেত্রে বয়স অবশ্যই ৬৫ বছর বা তার বেশি হতে হবে। অনলাইনে টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্য থেকে বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। শুধুমাত্র মূল ভাড়ার ওপর ২৫ শতাংশRead More


