ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজে ছাত্রদলকে অবাঞ্চিত ঘোষনা
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ সুলতান পাশাকে নিগৃহীত ও মোটরসাইকেল ভাঙ্চুরের প্রতিবাদে ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ছাত্রদলকে অবাঞ্চিত ঘোষনা করলো উপজেলা ছাত্রলীগ।
১৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল পরবর্তী সভা থেকে এই ঘোষনা দেয়।
জানা গেছে, গত শনিবার কলেজ ক্যাম্পাসে প্রথম বর্ষের একটি মেয়েকে কেন্দ্র করে জুলমান নামের দ্বিতীয় বর্ষের এক ছাত্রলীগ কর্মীকে ছাত্রদল কর্মীরা মারধর করেছে এমন খবরে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ সুলতান পাশা কলেজে ছুটে আসেন। এ সময় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের হাতে নিগৃহীত হন। এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের শিক্ষকরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় ওইদিনই পাশা বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় ছাত্রদলের জ্ঞাত ১৩ জন ও অজ্ঞাত আরো ১৫ জনের বিরুদ্ধে দন্ডবিধির ১৪৩/৩২৩/৩৫২/৪২৭ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রতিবাদে পরদিন ছাত্রদল কলেজে বিক্ষোভ মিছিল করে মামলা প্রত্যাহারের দাবী জানায় । এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে।
ছাত্রলীগের নাহিদ সুলতান পাশা জানান, শনিবার তার মামাতো ভাই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রলীগ কর্মী জুলমান তাকে ফোন করে জানায়, ছাত্রদলের ছেলেরা তাকে মারধর করছে। এমন খবরে তিনি একাই কলেজে ছুটে যান। ক্যাম্পাসে গিয়ে পাশা আক্রমনের কারণ জিঞ্জেস করেন। কিছু বুঝে উঠার আগেই ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর ক্ষিপ্ত হয়ে হামলার চেষ্টা চালায়, এ সময় তিনি তাদেরকে প্রতিহত করে প্রিন্সিপালের কক্ষে চলে যান। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পাশার মোটরসাইকেল ভাঙচুর করে।
ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক তায়েফুজ্জামান জানান, ক্যাম্পাসের একটি ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে কলেজের নিরীহ ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা অত্যন্ত দু:খজনক।
এদিকে, বিক্ষ্ব্ধু ছাত্রলীগ নেতাকর্মীরা মঙ্গলবার উপজেলা সদরে বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়ে কলেজ ক্যাম্পাসে এসে এক সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি জুনেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাাদক এম ফারহান সাদিকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ সুলতান পাশা, মেহরাব হোসেন জুনেল , যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দিলু, সাংগঠনিক সাম্পাদক জাবেদুর রহমান ডেনেছ, তোফায়েল আহমদ ইমন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সেকুল ইসলাম শান্ত, উপজেলা ছাত্রলীগ নেতা ফারদিন আহমদ, মাহদিন আহমদ, রফিক, মিঠু , পাপলু, সাইফুল , রাহাত, খালেদ পাপ্পু, নাইম, সাদি, জাকের, ফাহিম, ইনান, হৃদয় ও জয়।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed