৩৬তম বিসিএসের ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক : ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে ২ হাজার ৩২৩ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (১৭ অক্টোবর) পিএসসি থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফলাফল ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। PSC 36 Registration number লিখে 16222 তে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
পিএসসি সূত্রে জানা যায়, ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হন। প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গত বছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা হয়। দুই লাখের বেশি পরীক্ষার্থী এতে অংশ নিয়ে উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন। গত বছরের সেপ্টেম্বরে তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১২ হাজার ৪৬৮ জন। চাকরি প্রার্থীরা মৌখিক পরীক্ষা দেওয়া শুরু করেন ১২ মার্চ থেকে। তা শেষ হয় ৭ জুন।
৩৬তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট পদ রয়েছে ৫৪২টি। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০টি, পুলিশ ক্যাডারে ১২০টি, কর ক্যাডারে ৪৩টি, তথ্য ক্যাডারে ৩৭টি, সমবায় ক্যাডারে ২২টি, পররাষ্ট্র ক্যাডারে ২০টি, আনসার ক্যাডারে ১৯টি, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ১৫টি, খাদ্য ক্যাডারে সাতটি, ইকোনমিক ক্যাডারে চারটি, ডাকে দুটি এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে একটি পদ রয়েছে।
কৃষি ক্যাডারে ৩৯৭টি ও স্বাস্থ্য ক্যাডারে ১৮৭টিসহ প্রফেশনাল বা কারিগরি ক্যাডারে মোট পদ রয়েছে ৭৪০টি।
এ ছাড়া বিসিএস সাধারণ শিক্ষায় ৮৭১টি, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য ২৩টি ও কারিগরি কলেজগুলোর জন্য চারটি পদ রয়েছে।
ফলাফল দেখতে লিংকে ক্লিক করুন-
https://drive.google.com/file/d/0B694I_jCk_atdC1DRkQ0cEg0d00/view
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed