সিকৃবি সেন্ট্রাল লাইব্রেরিতে “বঙ্গবন্ধু কর্নার”
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা বারটায় লাইব্রেরি ভবনের দুই তলার কক্ষে এই কর্নার উদ্বোধন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম। উদ্বোধনের পর চিফ লাইব্রেরিয়ান সুবীর পালের পরিচালনায় একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম ছাড়াও বক্তব্য রাখেন সিৃকবির রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান আবদুল হাই ছামেনী, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এটিএম মাহবুব এলাহি, অফিসার পরিষদের সভপতি কৃষিবিদ মোঃ সাজিদুল ইসলাম, কর্মচারী পরিষদের সভাপতি মোঃ সুরুক মিয়া, ছাত্রলীগের সভাপতি ডাঃ শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ডাঃ ঋত্বিক দেব। উল্লেখ্য বঙ্গবন্ধু কর্নারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত প্রায় তিন হাজার বই ঠাঁই পেয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed