সিলেটে ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর টিলাগড়ে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগকর্মী ওমর আহমদ মিয়াদ (২৫) সিলেট লিডিং ইউনিভার্সিটির বিবিএ’র ছাত্র ও শহরতলীর বালুচর এলাকার আকুল মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন নাছিম ও তারেক নামে আরো দুই ছাত্রলীগকর্মী। নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে ফখরুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, সোমবার বিকেল সাড়ে তিনটায় ওমর আহমদ মিয়াদ ও তার বন্ধু তারেক আহমদ মোটরসাইকেল যোগে ফেরার পথে টিলাগড় মসজিদের সামনে পৌছলে তার উপর হামলা চালায় প্রতিপক্ষ ছাত্রলীগ ক্যাডাররা। এ সময় দা চাপাতী দিয়ে এলোপাতারী তাকে কোপানো হয়। তার সাথে থাকা ছাত্রলীগ নেতা তারেক আহমদের উপরও একই কায়দায় হামলা চালায়। তবে অতিরিক্ত রক্তক্ষরণে ওমর মিয়াদ ঘটনাস্থলেই মৃতুবরণ করে বলে জানায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিরন মাহমুদ নিপু। তিনি জানান- পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকান্ড হয়েছে। বিশেষ করে টিলাগড়ে সিনিয়রদের বিরোধ মিটলেও জুনিয়র পর্যায়ে রেশারেশি এখনও রয়ে যায় ফলে এসব ঘটনা ঘটছে।
এদিকে হত্যকান্ডের পর পুরো টিলাগড় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। টিলাগড় এখন আতংকের নাম। হত্যা খুন সংঘাত সংঘর্ষ এখানে যেন নিত্য নৈমত্তিক। এসবের ধারাবাহিকতায় কদিন বিরতী দিয়েই ঝড়ছে তাজা প্রাণ। গত মাসেই টিলাগড় গ্রুপের হাতে নিহত হন ছাত্রলীগকর্মী মাসুম। এর আগে নিহত হন জিন্দাবাজারের ব্যবসায়ী করিম বক্স। ২০০৯ সালে এমসি কলেজ ছাত্রলীগ কর্মী উদয়উন্দু সিংহ পলাশ হত্যাকান্ডের মধ্য দিয়ে শুরু হয়েছিলো টিলাগড় গ্রুপের রক্তের হলি খেলা। যার সবর্শেষ শিকার ওমর মিয়াদ। পূর্বশত্রুতার জের ধরে প্রকাশ্যে দিবালোক ওমর মিয়াদকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা।
শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ষিয়টি নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। নিহতের লাশ ওসমানী হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা ছাত্রলীগকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed