Main Menu

মৌলভীবাজারে বাস চাপায় যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের আইনপুর এলাকায় বাস চাপায় বকুল মিয়া (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালের দিকে এ ঘটনা ঘটে। মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে আইনপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় শেরপুর থেকে ছেড়ে আসা একটি বাস বকুল মিয়াকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বকুল মিয়া হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার ভবানিপুর গ্রামের সুন্দর আলীর ছেলে।

Share





Related News

Comments are Closed