Main Menu

জকিগঞ্জে মাটি চাপা দেয়া কলেজছাত্রের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ উপজেলায় নিখোজের দুদিন পর ছয়ফুল আলম (১৮) নামের এক কলেজ ছাত্রের মাটি চাপা দেওয়া লাশের সন্ধান পাওয়া গেছে।
সোমবার তার বাড়ির পাশের খাদে লাশের সন্ধান পাওয়া যায়। নিহত ছয়ফুল জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের ছালেহপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে ও ইছামতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সুত্রে জানা গেছে, ছয়ফুল আলম শনিবার সকালে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে স্থানীয় লোকজন তাদের বাড়ির পাশের খাদে দূর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে ছয়ফুল আলমের মাটি চাঁপা লাশ দেখতে পান।
বারঠাকুরী ইউনিয়ন চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমি এখন ঘটনাস্থলে রয়েছি। হত্যাকান্ডের বিষয়ে তাৎক্ষনিক কিছু বলা যাচ্ছেনা। পুলিশ এসে লাশ উদ্ধার করলে বিস্তারিত জানা যাবে বলে জানান চেয়ারম্যান।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের কারন ও ঘটনার সাথে কারা জড়িত তা এখনো জানা যায়নি। পুলিশ এ ঘটনায় জড়িতদের খোঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে ঘটনার রহস্য পাওয়া যাবে।

Share





Related News

Comments are Closed