সিলেট নগরীর ফুটপাত দখলদারের তালিকা আদালতে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ফুটপাত দখলদার ও তাদের আশ্রয়দাতাদের তালিকা আদালতে জমা দেয়া হয়েছে। সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরুর আদালতে এ তালিকা জমা দেন।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন তালিকা জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত মেয়র এ তালিকা জমা দিয়েছেন। আদালত ফুটপাত দখলমুক্ত করতে নির্ভয়ে কাজ করার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন।
একটি সূত্র জানায়, আদালতে ৩৬-৩৭ জন দখলদারের তালিকা জমা দেয়া হয়েছে।
আদালতের এপিপি মাহফুজুর রহমান তালিকা জমা দেয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
নির্দেশ থাকা সত্ত্বেও ফুটপাত দখলদারদের তালিকা জমা দিতে না পারায় আদালত গত ৭ অক্টোবর তাদেরকে ১৬ অক্টোবর আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, সিলেট জেলা আইনজীবী সমিতির লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ মে ফুটপাত দখলকারীদের তালিকা প্রস্তুত করে প্রতিবেদন আকারে জমা দিতে মেয়রকে নির্দেশ দেন মুখ্য মহানগর হাকিম আদালত। এ ক্ষেত্রে মেয়রকে সহযোগিতার জন্য কোতোয়ালি থানার ওসিকেও নির্দেশ দেন আদালত। এ নির্দেশের পরিপ্রেক্ষিতে গত ৩০ মে নগরীর ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সিসিক। এ বৈঠকের পর গত ১ জুন থেকে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় ফুটপাতে অবৈধ দখলকারীদের উচ্ছেদে অভিযান শুরু করে সিসিক। কিন্তু কয়েক দিনের মধ্যেই সে অভিযানে ভাটা পড়লে অবৈধ দখলদাররা ফিরে আসে।
গত ৮ জুন মেয়র প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়ে আদালতে আবেদন করলে তাকে এক মাসের সময় দেওয়া হয়। এর পর আরও তিন মাস অতিবাহিত হলেও মেয়র প্রতিবেদন দাখিল করেননি। একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনপ্রতিনিধি হয়েও কেন আদালতের আদেশ মেনে প্রতিবেদন দাখিল করছেন না, তার ব্যাখ্যা দিতে মেয়রকে তলব করে আদালত।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed