Main Menu

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১০ লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার সাগরে ফের রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ দশজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার ভোররাত চারটার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নূরুল আমিন জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ৬৫ জন রোহিঙ্গাবাহী একটি নৌকা ভোররাত চারটার দিকে সাগরে ডুবে যায়। হতাহত ও নিখোঁজ থাকার সংখ্যা জানান তিনি।

তিনি আরও জানান, জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, নৌকার আরোহীদের মধ্যে প্রায় অর্ধেকই ছিল শিশু।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) শেখ আশরাফুজ্জামান বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আমিনের মাধ্যমে তারা রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যাওয়ার খবর জানতে পেরেছেন।

Share





Related News

Comments are Closed