কুলাউড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতী ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছে এক যুবতী। উত্তর কুলাউড়া গ্রামের ফাতির মিয়ার পুত্র দুলাল মিয়ার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ২১ বছর বয়সী এক যুবতী।
মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ ও কুলাউড়া হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে লিখিত বক্তব্যে জানা যায়, জয়চন্ডী ইউনিয়নের ওই যুবতীকে বাড়িতে একা পেয়ে দুলাল মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে কয়েকবার ধর্ষণ করে। এর ফলে ওই যুবতী গর্ভবতী হয়ে পড়েন।
ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার রিজভী আহমেদ রাসেল জানান, অভিযোগকারি যুবতী দরিদ্র পরিবারের মেয়ে। অভিযুক্ত দুলাল মিয়া বিয়ের আশ্বাস দিয়ে ৭ মাসের গর্ভ নষ্ট করা এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। নির্যাতিতার বক্তব্য শুনে প্রয়োজনীয় সহায়তা দিতে কুলাউড়া থানায় প্রেরণ করি।
নির্যাতিতা যুবতী আদালতে দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, থানায় কর্তব্যরত পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানানোর ফলে তিনি আদালতের শরনাপন্ন হয়েছেন।
বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল জানান, আদালত এ ঘটনার জুডিশিয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed