Main Menu

কমলগঞ্জে ধলাই নদীতে ডুবে যুবকের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান এলাকায় মাছ ধরতে নেমে ধলাই নদীতে ডুবে চা শ্রমিক সন্তান এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ অক্টোবর) সকাল ১১টায় পাত্রখোলা চা বাগানের গঙ্গানগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
পাত্রখোলা চা বাগানের শ্রমকিরা জানান, এ চা বাগানের পূর্বপাড়া শ্রমিক বস্তির চা শ্রমিক সর্দার রামাকান্ত ভৌমিকের ছেলে গিটটু ভৌমিক (১৮) রোববার সকাল ১১টার দিকে গঙ্গানগর এলাকায় ধলাই নদে ডুব দিয়ে মাছ ধরতে নেমে আর ভেসে উঠেনি। দীর্ঘ সময় সে ভেসে না উঠায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তার পরিবারের সদস্যদের জানালে চা বাগানের বেশ কয়েকজন ধলাই নদে নেমে বেলা ১টার দিকে গিটটু ভৌমিকের লাশ পানির নিচ থেকে উদ্ধার করে।
নিহতের বাবা চা শ্রমিক সর্দার রামাকান্ত ভৌমিক ও মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed