ডোমারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় স্কুলে যাওয়ার পথে পা পিছলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোবরার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার খুটামারা ইউনিয়নের বাবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- বাবুপাড়া গ্রামের গনেশ চন্দ্র রায়ের মেয়ে প্রাপ্তি রানী (৫) ও প্রতিবেশী বিজেন্দ্র নাথ রায়ের মেয়ে ববিতা রানী (৫)। গনেশ চন্দ্র রায় জলঢাকা বিএম ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্কুলের রাস্তার পাশে পুকুরের ধারে স্কুল ব্যাগ ও স্যান্ডেল দেখতে পায় স্থানীয়রা এবং পুকুরে শিশু দুটিকে পানিতে ভাসতে দেখে তাদের তুলে তাৎক্ষনিক জলঢাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। ধারণা করা হচ্ছে, পুকুরের ধার থেকে কোন কিছু তুলতে গিয়ে দুজনেই পা পিছলে পানিতে পড়ে গেলে এ ঘটনা ঘটে। ফুটফুটে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed