Main Menu

ব্লু হোয়েল গেম বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

বৈশাখী নিউজ ডেস্ক: আত্মহত্যার প্ররোচনা রয়েছে- এমন অভিযোগ এনে বিশ্বব্যাপী আলোচিত গেম ব্লু হোয়েল বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন তিন আইনজীবী। একইসঙ্গে এই রিট আবেদনে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধেরও নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। তিন আইনজীবীর পক্ষে রিটটি দায়ের করেছেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর পল্লব।

হাইকোর্টের একটি দ্বেত বৈঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে। তবে কবে শুনানি অনুষ্ঠিত হবে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভারত-পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে আলোচিত গেম ব্লু হোয়েল সম্প্রতি আলোচনায় এসেছে বাংলাদেশে।

ব্লু হোয়েল গেমের রহস্যময় ধারণাটি বর্তমানে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। বিভিন্ন আত্মহত্যার ঘটনায় খোঁজা হচ্ছে ব্লু হোয়েল গেমের সম্পৃক্ততা। কিন্তু আত্মহত্যার এই গল্পগুলোর সঙ্গে ব্লু হোয়েল গেমের সম্পৃক্ততা কতটুকু? আপাতত কোনো সিদ্ধান্ত দেয়া কঠিন। গবেষকদের মতে — ‘ব্লু হোয়েলের অস্তিত্ব প্রমাণ করা কঠিন।’

Share





Related News

Comments are Closed