বিশ্ব হাত ধোয়া দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ রবিবার ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৭’ পালন করা হবে। প্রতিদিন সাবান দিয়ে হাত ধোয়া অভ্যাসে পরিণত করতে এ দিনটি সারাবিশ্বের মানুষকে অনুপ্রাণিত ও সংগঠিত করে থাকে। নানা রোগবালাই প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া যে জরুরি, দিবসটি মানুষের মাঝে সে সচেতনতাও জাগ্রত করে। বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে হাত ধুতে পারলে ২০ ধরনের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
দিবসটি পালনে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে দিবসটি উপলক্ষে ‘লার্জেস্ট হিউম্যান ইমেজ অফ এ হ্যান্ড’ তৈরি করার মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড- এ নাম লেখাতে চলছে হেলথ সোপ ব্র্যান্ড লাইফবয়। হাত ধোয়ার মতো একটি জীবনরক্ষাকারী অভ্যাস শেখাতে এবং এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে লাইফবয়-এর সাথে এই উদ্যোগে অংশ নেয় ১১ হাজারের বেশি স্কুল শিক্ষার্থী। শনিবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে এসব শিক্ষার্থীরা লাইফবয় ব্র্যান্ডের টি-শার্ট এবং ক্যাপ পরে লাইফবয় টিম এর সহযোগিতায় এ কার্যক্রমে অংশগ্রহণ করে।
এ আয়োজনে অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী খৈয়াম সানু সন্ধি এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উদ্যোগটি সরাসরি পর্যবেক্ষণ করতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস এর সংশ্লিষ্ট প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed