নবীগঞ্জের টিউমার আক্রান্ত তাহমিনা বাঁচতে চায়
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের বাচ্চু মিয়ার ছোট শিশু কন্যা তাহমিনা আক্তার (৬) বেড়ে উঠার বয়সেই চোখে আঘাত প্রাপ্ত হয়ে এখন টিউমারে রুপ নিয়েছে। বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে নিখোঁজ। পরিবারের সাথে নেই তার যোগাযোগ, বেচে আছেন কী না তাও জানেনা পরিবার। বাবার অবর্তমানে অসহায় এই মেয়ের টিউমারের অপারেশন করতে হলে অনেক টাকার প্রয়োজন বলে জানিয়েছেন মেয়েটির মা। অসহায় মা তাহমিনাকে নিয়ে চরম বিপাকে পড়েছেন, পরিবারের অন্যান্য সদস্যদের বরণ-পোষন করতে গিয়ে খুবই কষ্ট করতে হচ্ছে তাকে। এত অভাব-অনটনের মাঝে শিশু তাহমিনার চিকিৎসার ব্যয়বহুল খরচ যোগানো মা’র পক্ষে অসম্ভব। দিন দিন টিউমারটি মারাত্ম্ক আকার ধারণ করছে। টিউমারটি দ্রæত অপারেশন করানো না গেলে তাহমিনাকে বাচানো সম্ভব নয় বলে জানিয়েছেন ডাক্তার। তাহমিনা বাচঁতে চায়, তাই সমাজের বিত্তবান লোকজনের কাছে আর্থিক সাহায্যের মিনতি করেছেন তাহমিনার মা।
Related News
হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়েRead More
নৃত্যরত দুই যুবকের মৃত্যু, আড়াই বছর পর লাশ উত্তোলন
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামে ওরসের আসরেRead More



Comments are Closed