সিকৃবি উপাচার্যের স্বর্ণপদক লাভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রাণিসম্পদ বিষয়ে শিক্ষা ও গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৬ সালের স্বর্ণপদক লাভ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার ((BAAG) তাকে এ পদকে ভূষিত করে।
জাতীয় এমিরিটাস বিজ্ঞানী ড. কাজী এম. বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ও এমেরিটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউটের সাবেক মহা-পরিচালক ড. এম. এ. রাজ্জাক ভালো বীজ উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে একটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কৃষি গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed