খালেদা জিয়ার ওপর পরোয়ানার প্রতিবাদে শাবি ছাত্রদলের বিক্ষোভ
শাবি প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার দুপুরে মিছিলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুরমা এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। শাখা ছাত্রদলের সভাপতি এম এ রাকিব ও সাধারণ সম্পাদক আসাদ খান সাদির নেতৃত্বে মিছিলটি বের করা হয়।
মিছিল পরবর্তী সমাবেশে এম এ রাকিবের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আসাদ খান সাদির পরিচালনায় বক্তারা বলেন, অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে জাতীয়তাবাদী ছাত্রদল বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
উক্ত মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন শাবি ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক নুরুল হক, সহ-সভাপতি হুসাইন আহমেদ, দেবাশীষ দাশ গুপ্ত দেব, মিনহাজ আরিফ, যুগ্ম-সম্পাদক মাছুম বিল্লাহ, মুফাচ্ছির আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাবীব মেহেদী, দপ্তর সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক আবীর হুসেন রাফী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবি ছাত্রদল নেতা জাকির হুসেন, ইমন আহমেদ, তারেক উদ্দিন, ছদরুল, অজি, ইকবাল, মামুন প্রমুখ।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed