ফরিদপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সোলাইমান মিয়া শিমুলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যায় ১০/১২ জনের একদল সন্ত্রাসী শোভারামপুর বাজার থেকে শিমুলকে ধরে নিয়ে পার্শ্ববর্তী একটি বাগানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে গাছের সাথে বেঁধে রাখে।
খবর পেয়ে রাতে পুলিশ শিমুলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিমুল মারা যান।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) বিপুল কুমার দে জানান, চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।
Related News
শিবপুরে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামে পিতাকে ধারালো ছুরি ওRead More
নরসিংদীতে আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখারRead More



Comments are Closed