রোববার থেকে শুরু হচ্ছে KIN বই উৎসব’ ১৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: “মানবতা ও জ্ঞানচর্চা প্রস্ফুটিত হোক উৎসবে” – এই স্লোগানকে সামনে রেখে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে “KIN বই উৎসব’১৭”। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন KIN এর আয়োজনে অনুষ্ঠিত এই ‘বই উৎসব’ থেকে প্রাপ্ত অর্থের পুরোটা দেওয়া হবে “ব্লাড ক্যান্সারে” আক্রান্ত জিদান আহমেদের চিকিৎসার জন্যে।
১৫ অক্টোবর রবিবার সকাল ১১ টায় উদ্বোধনীর মাধ্যমে শুরু হবে ‘ বই উৎসব”। উদ্বোধন করবেন শাবিপ্রবির উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দীন আহমেদ। এছাড়াও KIN এর সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন। ‘বই উৎসব’ চলবে আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত। শাবিপ্রবির অর্জুনতলায় প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে ‘বই উৎসব’। তবে শুক্রবার ও শনিবার বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত স্টল খোলা থাকবে। ‘বই উৎসবে’ থাকছে আগামী, পার্ল, সময়, অন্যপ্রকাশ, তাম্রলিপি, অনন্যা, রোদেলা, অন্বেষা, সন্দেশ, ঐতিহ্য, শ্রাবণ, প্রথমা, অনুপম ও চৈতন্য অর্থাৎ মোট ১৪টি প্রকাশনী।
“KIN বই উৎসব’১৭” উৎসর্গ করা হচ্ছে নাটোরের পলান সরকারকে। ৯৪ বছর বয়সী পলান সরকারের কাছে বয়স যেন কোন বাধাই নয়! প্রতিদিন দু’বেলা করে আশেপাশের গ্রামে গিয়ে বই পড়তে আগ্রহীদের বই দেন এবং পড়া শেষে তা পুনরায় সংগ্রহ করেন। জ্ঞানের প্রদীপ জ্বালানোর তার এই নিরন্তর প্রচেষ্টাকে সম্মান জানিয়ে “KIN বই উৎসব’১৭” তাকে উৎসর্গ করা হয়।
Related News
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩Read More
ছাতকে মুক্তাক্ষরের আবৃত্তি সংগীতে বর্ষা বরণ অনুষ্ঠিত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: “আয় বৃষ্টি ঝেঁপে- ধান দেবো মেপে” আষাঢ় -শ্রাবণ’কে ঘিরেRead More



Comments are Closed