সিলেটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও বেসকারি উন্নয়ন সংস্থা ব্রাকের সহায়তায় নগরীতে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।
আলোচনায় সভায় বক্তব্য রাখেন সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এবিএম ফেরদৌস, গ্রামীন জনকল্যাণ সংসদের সভাপতি জামিল চৌধুরী, ফায়ার সার্ভিস ভলান্টিয়ারের পক্ষে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার, ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক তনয় বিশ্বাস, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরোদ চন্দ্র দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসন প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
Related News
‘খেলাপি ঋণের হারে বাংলাদেশ শীর্ষে ও দুর্নীতি নৈরাজ্যে জাতি উদ্বিগ্ন’
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৯শে সেপ্টেম্বর দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের প্রতিষ্ঠাতা, দুর্নীতিRead More
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে মহিলা দলের র্যালী ও সমাবেশ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্যRead More



Comments are Closed