Main Menu

সিলেটে ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিলের মিছিল সমাবেশ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আমীরে জামায়াত মকবুল আহমদ ও সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান সহ শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ও জামায়াত কেন্দ্র আহুত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সিলেটের আদালত প্রাঙ্গনে মিছিল সমাবেশ করেছে আইনজীবিগন।
বৃহস্পতিবার হরতালের সমর্থনে আদালত চত্তরে মিছিল বের করে ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল সিলেট। মিছিলটি ২নং বারের সামন থেকে শুরু হয় আদালত প্রাঙ্গন প্রদক্ষিণ করে পুনরায় ২নং বারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
কাউন্সিলের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও এডভোকেট জামিল আহমদ রাজুর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল সিলেট-এর সেক্রেটারী এডভোকেট আলিম উদ্দিন, সিনিয়র আইনজীবি এডভোকেট আব্দুর রব, এডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, এডভোকেট বাবুল মিয়া, এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, এডভোকেট মাসুদ আহমদ মহসিন, এডভোকেট আজহারুল ইসলাম চৌধুরী ও এডভোকেট রহমত আলী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আইনানুগ গনতান্ত্রিক দল। জামায়াত দেশের প্রচলিত আইন ও সংবিধান মেনে তাদের দলীয় কর্মকান্ড পরিচালনা করে আসছে। আমীরে জামায়াত মকবুল আহমদ একজন পরিচ্ছন্ন ও বর্ষিয়ান রাজনীতিবিদ। সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান পরিচ্ছন্ন রাজনীতির অহংকার। নানা জুলুম-নিপীড়ন সহ্য করে নিয়মতান্ত্রিকভাবে জামায়াত তাদের সাংগঠনিক কার্যক্রম শান্তিপুর্নভাবে পরিচালনা করে আসছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার ও রিমান্ড আইন ও মানবাধিকার পরিপন্থি। অবিলম্বে আমীরে জামায়াত ও সেক্রেটারী জেনারেল সহ সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code