Main Menu

সিলেটে জামায়াতের ডাকা হরতাল ঢিলেঢালা ভাবে পালিত

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দলের শীর্ষ নেতাদের গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। নগরীর গুরুত্বপূর্ন পয়েন্ট ও সড়কে জামায়াত শিবিরের পিকেটিং মিছিল ও সভা সমাবেশের কোন খবর পাওযা যায়নি।
হরতাল চলাকালীন অন্য দিনের মতোই নগরীতে সবধরনের যানবাহন চলাচল করেছে। তবে সংখ্যায় অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। দোকানপাট খোলা ছিল। সকাল ৭টায় কালনী এক্সপ্রেস ও বিকেলে পারাবত এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেন যথারীতি সিলেট থেকে ঢাকা ও চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া স্কুল কলেজেও শিক্ষার্থিদের উপস্থিতি ছিল স্বাভাবিক।
এদিকে জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে মহানগরীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে বাড়তি পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে কোথাও কোনো মিছিল-সমাবেশের খবর জানাতে পারেনি সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
প্রসঙ্গত, গত সোমবার রাতে গোপন বৈঠক থেকে গ্রেফতারের পর জামায়াত আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার এবং সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ আটজনকে মঙ্গলবার বিকেলে ১০ দিনের রিমান্ডে পাঠান আদালত। দলীয় নেতাকর্মীদের মুক্তির জন্য এ হরতাল কর্মসূচির ডাক দেয় জামায়াত। এ ছাড়া দলটি শুক্রবার নেতাদের মুক্তির দাবিতে দোয়া মাহফিল আয়োজন করবে।
এদিকে, সিলেট মহানগর জামায়াতের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নেতৃবৃন্দের গ্রেফতার রিমান্ড-নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ন পয়েন্টে পিকেটিং শেষে মিছিল সমাবেশ অনুস্টিত হয়েছে। নগরীর শাহী ঈদগাহ, সুবিদবাজার, দক্ষিণ সুরমা ও শাহপরান গেইট এলাকা সহ পৃথক স্থানে অনুষ্ঠিত পিকেটিং ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা আনোয়ার হোসেন, হাফিজ মশাহিদ আহমদ, চৌধুরী আব্দুল বাছিত নাহির, মাওলানা ফয়জুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সেক্রেটারী নজরুল ইসলাম প্রমুখ।
নেতৃবন্দ-সারাদেশের ন্যয় সিলেটে সকাল-সন্ধ্যা শান্তিপুর্ণ হরতাল সফল করায় পরিবহন মালিক শ্রমিক ও ব্যাবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্থরের সিলেটবাসীকে মোবারকবাদ জানান। তারা বলেন- মিথ্যা বানোয়াট কল্পকাহিনীর উপর ভিত্তি করে নিরপরাধ শীর্ষ জামায়াত নেতৃবৃন্দকে বিচারের নামে অবিচার চালিয়ে হত্যা করে যারা জামায়াতকে নেতৃত্ব শূন্য করার স্বপ্ন দেখছিলেন, জামায়াতের নিয়মতান্ত্রিক কর্মপন্থার মাধ্যমে তাদের সে স্বপ্ন ভঙ্গ হয়েছে। একের পর এক জাতীয় নেতৃবৃন্দের উপর জুলুম নিপীড়ন বিচারের নামে হত্যা এ দেশের ইসলামী মুল্যবোধে বিশ্বাসী ও গণতন্ত্রমনা জনগণকে উজ্জীবিত করবে, ইনশাআল্লাহ। অবিলম্বে আমীরে জামায়াত-সেক্রেটারী জেনারেল সহ মিথ্যা মামলায় কারান্তরিন শীর্ষ নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code