Main Menu

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : কুমিল্লায় নৈশকোচে পেট্টোল ছুঁড়ে ৮ জনকে হত্যা করার মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির পর ফের আরেক মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অভিযোগে করা মানহানি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. নূর নবী এ আদেশ দেন। মামলার বাদী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

Manual4 Ad Code

এর আগে চলতি বছরের ১৭ সেপ্টেম্বর খালেদা জিয়াকে ৫ অক্টোবরের মধ্যে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে বলা হয়। তা না হলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুসহ আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছিলেন আদালত। এরপর ৫ অক্টোবর আদালতে হাজির না হওয়ায় আত্মসমর্পণের জন্য এদিন ধার্য করা হয়।

Manual8 Ad Code

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করা হয়। আদালত বাদীর অভিযোগের শুনানি নিয়ে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

Manual8 Ad Code

তদন্ত শেষে রাজধানীর তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএম মশিউর রহমান চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এর পর ঢাকা মহানগর হাকিম মো. নূর নবী ২২ মার্চ ওই প্রতিবেদন আমলে নিয়ে খালেদা জিয়াকে হাজির হতে সমন জারির আদেশ দেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code