Main Menu

ওসমানীনগরে জামাতের সেক্রেটারিসহ আটক ৩

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে উপজেলা জামাতের সেক্রেটারি সহ তিন জামাত নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গোয়ালাবাজার ইউপির গদিয়াচর গ্রাম থেকে তাদের আটক করে ওসমানীনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন, ওসমানীনগর উপজেলা জামাতের সেক্রেটারি ও গোয়ালাবাজার গদিয়াচর গ্রামের আবরুছ মিয়ার ছেলে আনহার আহমদ (৪০), সহকারী সেক্রেটারি তাজপুর ইউপির বরায়া রঙ্গিয়া গ্রামের ছালিক মিয়ার ছেলে শাকির আহমদ (৪৫) ও জামাত কর্মি একই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে আমিনুল ইসলাম উস্তার(৫২)।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা তিন জামাত নেতা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার হরতালে নাশকতার উদ্যেশে গোপন বৈঠক কালে পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে নাশকরা ও রাষ্ট্র দ্রোহিতার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code