Main Menu

ওসমানীনগরে নেশাখোর ছেলেকে পুলিশে দিলেন পিতা

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে শেখ শামসুল ইসলাম (৩৮) নামের এক নেশাখোর ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশের হাতে তুলে দিলেন এক অসহায় পিতা। বুধবার ভোরে উপজেলার সাদীপুর ইউপির ফকিরাবাদের নিজ বাসভবন থেকে শামসুলকে ওসমানীনগর থানা পুলিশের হাতে তুলে দেন তার পিতা শেখ আব্দুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফকিরাবাদ গ্রামের শেখ আব্দুল হকের বখাটে নেশাখোর ছেলে দীর্ঘ দিন থেকে নেশার টাকা পয়সা সহ নানা কারণে পিতা মাতা সহ পরিবারের সবাইকে নির্যাতন করে আসছে।
গত দুই দিন ধরে শামসুলের নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পিতা আব্দুল হক ওসমানীনগর থানা পুলিশের নিকট লিখিত অভিযোগ দিলে বুধবার ভোরে পুলিশ শামসুলকে তাদের বাড়ি থেকে আটক করে। দুপুরেই আটককৃত শামসুলকে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code