গোলাপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আব্দুল মান্নান, তাহের আহমদ, আবুল হাসান, মাহবুব আহমদ, আলম আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানাগেছে প্রায় দুই সাপ্তাহ পূর্বে হাতিবাড়ির লুতু মিয়ার পুত্র রিফাত আহমদ ও আলমহাটির আব্দুল আহাদের পুত্র সুহেল আহমদ এর মধ্যে খেলার মাঠে ঝগড়ার সৃষ্টি হয়। এ ঘটনার জেরধরে বুধবার দুপুরে গোলাপগঞ্জের চৌঘড়ি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা জানান, এব্যপারে মামলার প্রস্তুতি চলছে।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed