মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে তিনজন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া এলাকায় বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গীতাপাল (৬০), সালমা বেগম (৪৭) ও ড্রাইভার স্বপন (৩৫)।
স্থানীয়রা জানান, এসএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে টঙ্গিবাড়ি যাওয়ার পথে সিরাজদিখানের রশুনিয়া এলাকায় অপর দিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ৩ জনের মৃত্যু ও প্রায় ১৫ জন আহত হয়।
দুর্ঘটনার কথা স্বীকার করে টঙ্গিবাড়ি ও সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী লিমা জানান, এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে একজন পুরুষ এবং দুইজন নারী রয়েছে। কয়েকজন বাস থেকে বের হলেও বাকিদের উদ্ধারে কাজ চলছে।
উদ্ধার কাজ শেষ হলে বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসনুভা জানান, এ ঘটনায় ৩ জন মারা গেছেন এবং গুরুতর আহত অবস্থায় একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed