বগুড়ায় বাসের ধাক্কায় তিন মোটরবাইক আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়া শহরতলির চারমাথা এলাকায় উত্তরবঙ্গ মহাসড়কে বাসের ধাক্কায় তিন মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতরা হলেন- আবুল কালাম আজাদ (৪৬), তার ছেলে হৃদয় আহমেদ (২২) ও তাদের সহযাত্রী তপন কুমার (৩৫)। তাদের বাড়ি বগুড়া সদর উপজেলার শশীবদনী গ্রামে।
অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি বাস কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, ঘটনার পরপর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed