Main Menu

নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে সিলেট সদর জামায়াতের মিছিল


বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর মকবুল আহমাদ ও সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান সহ নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট সদর উপজেলা জামায়াত।
মঙ্গলবার বিকাল ৫টায় শহরতলীর টুকের বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুল লতিফ লালা। সহকারী সেক্রেটারী নাজির উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কন্দিগাঁও ইউনিয়ন আমীর নজরুল ইসলাম ফারুক, মোগলগাঁও ইউনিয়ন আমীর মাওলানা আলা উদ্দিন, জামায়াতনেতা মিজানুর রহমান খান ইসমত, সমর আলী, শামিম আহমদ, ছাত্রশিবির নেতা তুহিন বেপারী, রায়হান আহমদ, আমিনুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed