জামায়াতের আমির-সেক্রেটারি রিমান্ডে
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামী আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ আট নেতার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মো. গোলাম নবী।
রিমান্ডে নেওয়া অন্য নেতারা হলেন- জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, ঢাকা মহানগরের সাবেক আমির এবং বর্তমানে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আমির সাবেক এমপি মো. শাহজাহান, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি নজরুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদিক।
সোমবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকার একটি বাসা থেকে জামায়াত নেতাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি-ডিবি)।
এরপর আজ মঙ্গলবার কদমতলী থানার দুটি মামলায় তাদেরকে আদালতে হাজির করে ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Related News
হবিগঞ্জে ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed