আন্তঃ মেডিকেল ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক গণ বিশ্ববিদ্যালয়
সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ১৭টি মেডিকেল কলেজের অংশগ্রহণে আন্তঃমেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ শুরু হয়েছে। ৮ অক্টোবর রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এনামুর রহমান বলেন, “একজন চিকিৎসককে শুধু দক্ষ হলেই হবে না তাকে ভাল মনের মানুষ হতে হবে। আর পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা একজন শিক্ষার্থীকে ভাল মানুষ হতে সাহায্য করে। গণ বিশ্ববিদ্যালয়ের এ ধরণের আয়োজন ভবিষ্যৎ চিকিৎসকদের মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন নিয়মকানুন মেনে পারস্পারিক সৌহার্দ্য বজায় রেখে টুর্নামেন্ট সফল করতে সকল খেলোয়াড়দের প্রতি আহবান জানান।
আরাফাত শাওন ও ফাতেমা আক্তার জয়ীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফরিদা আদিব খানম। এছাড়াও পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ফিজিওলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুনজিবা শামস সহ বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ উত্তরা আধুনিক মেডিকেল কলেজকে ১-০ গোলে পরাজিত করে। পরের খেলায় শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজকে ১-০ গোলে হারায়।
বিকেলে গ্রীণ লাইফ মেডিকেল কলেজের সঙ্গে পপুলার মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজের সঙ্গে মুন্নু মেডিকেল কলেজের মধ্যে আরো দুটি খেলা অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনা কমিটির সভাপতি গালিব আমিন জানান, মোট ১৭টি মেডিকেল কলেজের মধ্যে বাকি কলেজ গুলো হচ্ছে, ফরিদপুর মেডিকেল কলেজ, এনাম মেডিকেল কলেজ, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ, ইব্রাহীম মেডিকেল কলেজ, মার্কস মেডিকেল কলেজ এবং কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed