Main Menu

ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: নানার বাড়িতে বেড়াতে এসে প্রিমন (৩) নামের এক শিশু হাওরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এই ঘটনা ঘটে। সে পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামের রেজাউলের ছেলে।
জানা যায়, শনিবার দুপুরে বাড়ির অন্য শিশুদের সাথে ঘুলুয়া মাদ্রাসার উত্তর পাশে ধারাম হাওরে যায় প্রিমন। সাঁতার না জানায় সে হাওরের পানিতে তলিয়ে যায়। পরে তাকে খুজাখুজি করে ঘন্টাখানেক পর উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed