লালাবাজারে বাসের ধাক্কায় লেগুনা চালক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে যাত্রীবাহী বাসের সাথে লেগুনার সংঘর্ষে ঘটনাস্থলেই লেগুনা চালক নিহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার ফাঁসির গাছ নামক স্থানে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত লেগুনা চালক আমির আলী (৩০) বিশ্বনাথের আলাপুর গ্রামের বাসিন্দা।
এঘটনায় স্থানীয়রা বিক্ষোব্ধ হয়ে আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোব্ধদের আশ্বস্থ করে যানচলাচল স্বাভাবিক করেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃস্টি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটন্থলেই লেগুনা চালক আমির আলী নিহত হয়। এতে আহত হয় আরও কয়েকজন যাত্রী। এসময় পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সিলেট দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই লেগুনা চালক নিহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed