ছাতকে বিষপানে গৃহবধূর মৃত্যু
ছাতক প্রতিনিধি : ছাতকের পল্লীতে শশুড়ির সাথে অভিমান করে বিষপানে মারা গেল খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূ। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দের ইউনিয়নের দিঘলী গ্রামের লেগুনা চালক তাজ উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার পর খাদিজা তার স্বামীর বাড়ীতে ভাত রান্না করা নিয়ে শাশুড়ী আনফুল বেগমের সাথে ঝগড়া হয়। এর কিছু সময় পর খাদিজা শাশুড়ীর সাথে অভিমান করে বোতলে রাখা (বিষ) কিটনাশক পান করে ছটফট করতে থাকে। প্রতিবেশী লোকজন গৃহবধূ খাদিজাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় খাদিজার মৃত্যু হয়।
ছাতক থানার উপ-পরিদর্শক কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- গৃহবধূ খাদিজার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ওই গৃহবধুর লাশ ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed