Main Menu

পূজার ছুটি শেষে শাবি খুলছে রোববার

শাবি প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা ও লক্ষী পূজার ছুটি শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে ৮ অক্টোবর রোববার। এর আগে ২৫ সেপ্টেম্বর শাবির রেজিস্ট্রার মো: ইশফাকুল হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৭ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পযর্ন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস এবং ৪ই অক্টোবর পযর্ন্ত সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। আর লক্ষী পূজা উপলক্ষে ৫ই অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা এবং অফিস বন্ধ ছিল।

এছাড়া ৬ ও ৭ অক্টোবর শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় রোববার খুলছে ক্যাম্পাস। ইতোমধ্যে পূজার ছুটি শেষে শিক্ষার্থীরা আবাসিক হল এবং মেসে ফিরতে শুরু করেছেন।

 

Share





Related News

Comments are Closed